লর্ডসে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ


লর্ডসে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ
মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) বৃহস্পতিবার প্রকাশিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২৭ সালের ৩ জুন লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ ও নেপাল মুখোমুখি হবে। লর্ডসের ইতিহাসে এই প্রথম একই দিনে আন্তর্জাতিক এবং ঘরোয়া দুইটি টি-টুয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে ইংল্যান্ডের ঘরোয়া টি-টুয়েন্টি ব্লাস্টের একটি ম্যাচও থাকবে। দর্শকদের সরাসরি টেলিভিশনে ম্যাচটি দেখতে সুবিধা দেওয়ার জন্য সময়সূচি নির্ধারণ করা হবে বলে এমসিসি জানিয়েছে। এছাড়াও বাংলাদেশ আগামী বছরের মে মাসের শেষ দিকে ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলবে, যা ১৭ বছর পর লর্ডসে টেস্টের প্রথম উপস্থিতি হবে। বিজ্ঞাপন এমসিসির প্রধান নির্বাহী ও সচিব রবার্ট লসন বলছেন, “১৭ বছর পর লর্ডসে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচের পরপরই এই ম্যাচটি আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। আগামী গ্রীষ্মে দুটি ম্যাচের জন্যই বাংলাদেশ দলকে আবার লর্ডসে স্বাগত জানাতে আমরা মুখিয়ে আছি।” বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবালও উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “১৭ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে লর্ডসে ফেরার পর এই ম্যাচ আগামী গ্রীষ্মকে বাংলাদেশের ক্রিকেটের জন্য আরও স্মরণীয় করে তুলবে।” নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি চতুর বাহাদুর চাঁদ উল্লেখ করেছেন, লর্ডসে বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচটি নেপালের জন্য ঐতিহাসিক এবং আইসিসির পূর্ণ সদস্য কোনো দেশের বিপক্ষে লর্ডসে প্রথম ম্যাচ হবে। ইনিংসের পর ১০ উইকেটের হারও এড়াল বাংলাদেশ।