পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস


পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস
ফুটবলে কিছু জার্সি কেবল পোশাক নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে আবেগ, ইতিহাস ও উত্তরাধিকার। পর্তুগালের ৭ নম্বর জার্সি তেমনই একটি নাম, যা দীর্ঘদিন রোনালদো বহন করেছেন। তবে পর্তুগিজ ফুটবল ফেডারেশন রোনালদোর অবদানকে সম্মান জানাতে ওই জার্সির ৭ সংখ্যাটির ওপর একটি আড়াআড়ি দাগ টেনে রেখেছে। রোনালদোর উত্তরাধিকার মুছে ফেলার চেষ্টা না করে এই নতুন জার্সিতেই মাঠে নেমেছেন কার্লোস ফর্বস। বিজ্ঞাপন কার্ডিফে ওয়েলসের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচে ৩-২ গোলে জিতেছে পর্তুগাল। রোনালদো-পরবর্তী যুগের প্রথম এই জয়ের নায়ক ৭০ মিনিটে বদলি হিসেবে নামা ফর্বস। ১১ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের গোলে পর্তুগাল এগিয়ে গেলেও, দুই মিনিটের মাথায় ডেভিড ব্রুকস সমতা ফেরান। ৪৩ মিনিটে সরবা টমাসের গোলে ওয়েলস এগিয়ে গেলেও পর্তুগালকে সমতায় ফেরান পেদ্রো নেতো। ম্যাচের ৫৯ মিনিটে বদলি হিসেবে নামা ২২ বছর বয়সী ফর্বস ৭০ মিনিটের দিকে বক্সের ভেতরে জায়গা তৈরি করে নিচু শটে গোল করেন। তবে ৭৪ মিনিটে দুই মিনিটের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন নেতো। ১০ জনের পর্তুগাল শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে এবং ছয় ম্যাচে পাঁচ জয় নিয়ে গ্রুপের শীর্ষে থেকে লিগ শেষ করে। অন্যদিকে, ডেনমার্ককে ৩-২ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে নরওয়ে। ৮৪ মিনিটে মার্টিন ওডেগার্ড সমতা ফেরানোর পর ৯৬ মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন আর্লিং হলান্ড। আগামী শুক্রবার কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হবে, যেখানে বাছাই করা দল হিসেবে থাকবে পর্তুগাল, ফ্রান্স, জার্মানি ও ইংল্যান্ড। নরওয়ে, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও স্পেন অন্য চার দল হিসেবে ড্রয়ে অংশ নেবে এবং দুই লেগের কোয়ার্টার ফাইনাল হবে আগামী মার্চ মাসে।

সর্বশেষ :

গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ   গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি   পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ   ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ   ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা   ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা   ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত   আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা   নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা