বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ


বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ
বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের এক ডজনের বেশি শাখায় সাম্প্রতিক সহিংসতার ঘটনায় পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। স্থানীয় সময় সোমবার দুপুরে জাতিসংঘের সদর দপ্তরে এক নিয়মিত ব্রিফিংয়ে সংস্থাটির মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক এ কথা বলেন। বিজ্ঞাপন ব্রিফিংয়ে সাংবাদিকেরা প্রশ্ন করেন, আওয়ামী লীগের সমর্থকেরা গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে হামলা চালিয়েছেন এবং ব্যাংকটির প্রতিষ্ঠাতা ও অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়া অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ওপর ক্ষোভ থেকেই এমনটি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে জাতিসংঘের অবস্থান জানতে চাওয়া হলে ফারহান হক বলেন, ‘আমরা বিশ্বাস করি, সহিংসতার সব কটি কর্মকাণ্ডই বাংলাদেশের জাতীয় কর্তৃপক্ষের পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা উচিত।’ বিক্ষোভের বিষয়ে জাতিসংঘের অবস্থান তুলে ধরে তিনি আরও বলেন, ‘তবে অবশ্যই আমাদের দিক থেকে বলতে পারি, অবশ্যই আমরা বিশ্বাস করি যে বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার আছে। আমরা এখানে গুরুত্ব দিই যে এই বিক্ষোভ অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে।’

সর্বশেষ :

টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি   টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি   ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা   টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে   মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড   কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ   ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড   ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল   জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল