রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন


রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন
রাজধানীর পল্লবী ও মহাখালী এলাকায় মঙ্গলবার রাতে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রাত পৌনে ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে এসব ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিজ্ঞাপন ডিএমপির পল্লবী অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আশরাফুল ইসলাম জানান, রাত ৮টা ৫০ মিনিটের দিকে পল্লবীর সিরামিক রোডে পার্কিং করে রাখা মিরপুর লিংক নামের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটিতে কোনো যাত্রী ছিল না। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা-পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর কাজ করছেন। গুলশান অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মুহাম্মদ জাহিদ হাসান জানান, রাত ৯টা ২০ মিনিটের দিকে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি বাসে আগুন লাগে। গুলশান থেকে মহাখালীর দিকে আসার পথে পেছন থেকে দুর্বৃত্তরা আগুন দেয়। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন। একই রাতে মোহাম্মদপুর ও যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাত সাড়ে ৮টার দিকে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের প্রধান ফটকের সামনে মোটরসাইকেলে এসে দুজন ব্যক্তি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এছাড়া রাত ৮টা ৪০ মিনিটের দিকে যাত্রাবাড়ীর সামাদ সুপার মার্কেটের সামনে হানিফ ফ্লাইওভারের ওপর থেকে নিচে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, এতে কেউ হতাহত হয়নি। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ১৬ নভেম্বর পর্যন্ত গত ১০ দিনে দেশে ৪৯টি যানবাহনে অগ্নিসংযোগ ও ৫৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পুলিশের একটি গাড়ি ও দুটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পর্যন্ত মোট ৩৩টি মামলা দায়ের করা হয়েছে এবং ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে দলটির নেতা-কর্মীদের বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকাসহ বিভিন্ন জেলায় এসব ঘটনা ঘটছে।

সর্বশেষ :

টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি   টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি   ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা   টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে   মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড   কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ   ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড   ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল   জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল