বিসিবির তদন্ত কমিটির প্রশ্নের মুখোমুখি কোচ হাথুরুসিংহে


বিসিবির তদন্ত কমিটির  প্রশ্নের মুখোমুখি কোচ হাথুরুসিংহে
স্পোর্টস ডেস্ক: যেকোনো মূল্যে ভারত বিশ্বকাপে ব্যর্থতার কারণ বের করতে দৃঢ় প্রতিজ্ঞ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এজন্য বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে দেশের ক্রিকেটের নিয়ন্তন সংস্থা। মোস্তাফিজুর রহমান, লিটন দাস, নাসুম আহমেদদের পর এবার তদন্ত কমিটির মুখোমুখি হয়েছেন টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। রোববার (১০ ডিসেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এই কমিটির সদস্য আকরাম খান ও বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর দেখা মিলেছে। সেখানেই তদন্ত কমিটির নানান প্রশ্নের মুখোমুখি হন হাথুরুসিংহে। মূলত জাতীয় ক্রিকেট দল মাসখানেকের জন্য নিউজিল্যান্ড সফরে চলে যাচ্ছে। তাই অনুসন্ধান কমিটির ব্যস্ততাও বেশি। সময় কম থাকায় টিম হোটেলেই হাথুরুর মুখোমুখি হন তারা। এদিন ফিল্ডিং কোচ কোচ শন ম্যাকডারমটও ছিলেন। বিশ্বকাপের অভিজ্ঞ ক্যাম্পেইনার মাহমুদউল্লাহ রিয়াদেরও সেখানে দেখা মিলেছে। এর আগে, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশার সুমনের সঙ্গে কথা বলেছে তদন্ত কমিটি। তবে মুশফিক-মিরাজ, শান্তদের পাশাপাশি অধিনায়ক সাকিব আল হাসানের বক্তব্য নেওয়া এখনও বাকি। নির্বাচনী কাজে ব্যস্ত সময় পার করছেন সাকিব। তাই নির্বাচনী ডামাডোলে বিশ্বসেরা অলরাউন্ডারের বক্তব্য নেওয়া কতটুকু সম্ভব, তা নিয়েও ধোঁয়াশা আছে।

সর্বশেষ :

বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ   বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ   বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ ২৩’এর বৈঠকে বিনিয়োগ পরিবেশ সৃষ্টির অনুরোধ, ২৬’এ বাংলাদেশে পাঁচ বছরে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ জাপানের   ২৩’এর বৈঠকে বিনিয়োগ পরিবেশ সৃষ্টির অনুরোধ, ২৬’এ বাংলাদেশে পাঁচ বছরে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ জাপানের ইউনূসের জাপান সফরের ১৭ মাসঃ পাঁচ বছরে জাপানে ১ লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর চুক্তির অগ্রগতি কতোটা?   ইউনূসের জাপান সফরের ১৭ মাসঃ পাঁচ বছরে জাপানে ১ লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর চুক্তির অগ্রগতি কতোটা? পরিকল্পিত অর্থনৈতিক স্থবিরতা (স্ট্যাগফ্লেশন) এবং মহা অস্বীকৃতি   পরিকল্পিত অর্থনৈতিক স্থবিরতা (স্ট্যাগফ্লেশন) এবং মহা অস্বীকৃতি ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান   ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় লঙ্কানদের রেকর্ড জয়   দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় লঙ্কানদের রেকর্ড জয় মানুষের পেটে ভাত নেই, ৭০% ছাড় দিয়েও বিক্রি হচ্ছে না জামা-কাপড়: ব্যবসা নেমেছে এক-তৃতীয়াংশে   মানুষের পেটে ভাত নেই, ৭০% ছাড় দিয়েও বিক্রি হচ্ছে না জামা-কাপড়: ব্যবসা নেমেছে এক-তৃতীয়াংশে