বেসরকারি মেডিকেলে ভর্তিতে অটোমেশন বাতিল চায় বিপিএমসি


বেসরকারি মেডিকেলে ভর্তিতে অটোমেশন বাতিল চায় বিপিএমসি
এমবিবিএস ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তির প্রাথমিক কার্যক্রম শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আগামী জানুয়ারিতে এই পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। এমবিবিএস ভর্তি পরীক্ষা শেষ হলে বিডিএস (ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি) ভর্তি পরীক্ষা হবে। শিক্ষাবর্ষে মেডিকেলে ভর্তি পরীক্ষার পর শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে কোন পদ্ধতি অনুসরণ করা হবে তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশ বেসরকারি মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে শিক্ষার্থী ভর্তিতে অটোমেশন বাতিলের দাবি জানিয়েছে। তারা বলেন, একজন ছাত্রকে ভর্তির ক্ষেত্রে তার পছন্দের মেডিকেল কলেজে ভর্তির সুযোগ দিতে হবে। বর্তমান পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া দীর্ঘায়িত হয়। উদাহরণ টেনে তারা বলেন, নোয়াখালীর একজন ছাত্রকে নিজের এলাকার কোনো মেডিকেল কলেজে ভর্তির সুযোগ থাকে না এই অটোমেশনের কারণে। এতে ওই ছাত্র আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হন। বাংলাদেশ বেসরকারি মেডিকেল অ্যাসোসিয়েশনের শাহাবুদ্দিন মেডিকেল কলেজের চেয়ারম্যান বলেন, বেসরকারি মেডিকেল কলেজসমূহে অটোমেশন পদ্ধতির পরিবর্তে মেধাভিত্তিক শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া পুনরায় চালু করতে হবে। এতে ছাত্র-ছাত্রীদের মেধার মূল্যায়ন ও তাদের পছন্দের কলেজের ভর্তির সুযোগ পাবে। ৬ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আগামী শিক্ষাবর্ষে এমবিবিএস-এ ভর্তি ফি নিধারণ করা হয়েছে ১৯ লাখ ৪৪ হাজার টাকা, বিডিএস-এ ভর্তি ফি ১১ লাখ টাকা। এ ছাড়া ইন্টার্নশিপ ফি ধরা হয়েছে ১ লাখ ৮০ হাজার টাকা। আর টিউশন ফি ১০ হাজার টাকা। এসব ফি ২০২৪-২০২৫ শিক্ষা বর্ষ থেকে কার্যকর হবে।

সর্বশেষ :

জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য   জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড   অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন   ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন জাপান-বাংলাদেশ ইপিএঃ চার বছর পরিশ্রমের ফসল; রপ্তানিতে নতুন সুযোগ, ২০২৭ সালের প্রথমার্ধে কার্যকরের সম্ভাবনা   জাপান-বাংলাদেশ ইপিএঃ চার বছর পরিশ্রমের ফসল; রপ্তানিতে নতুন সুযোগ, ২০২৭ সালের প্রথমার্ধে কার্যকরের সম্ভাবনা বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ   বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ   বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ ২৩’এর বৈঠকে বিনিয়োগ পরিবেশ সৃষ্টির অনুরোধ, ২৬’এ বাংলাদেশে পাঁচ বছরে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ জাপানের   ২৩’এর বৈঠকে বিনিয়োগ পরিবেশ সৃষ্টির অনুরোধ, ২৬’এ বাংলাদেশে পাঁচ বছরে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ জাপানের ইউনূসের জাপান সফরের ১৭ মাসঃ পাঁচ বছরে জাপানে ১ লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর চুক্তির অগ্রগতি কতোটা?   ইউনূসের জাপান সফরের ১৭ মাসঃ পাঁচ বছরে জাপানে ১ লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর চুক্তির অগ্রগতি কতোটা?