তাইজুলের জোড়া আঘাতে মিরপুরে ঘুরে দাঁড়াল বাংলাদেশ


তাইজুলের জোড়া আঘাতে মিরপুরে ঘুরে দাঁড়াল বাংলাদেশ
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে তাইজুল ইসলামের জোড়া শিকার ও মেহেদী হাসান মিরাজের ব্রেকথ্রুতে লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ। আলোকস্বল্পতার কারণে দিনের খেলা নির্ধারিত সময়ের আগেই শেষ হয়। বৃহস্পতিবার বৃষ্টিবিঘ্নিত দিন শেষে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ৪৮ ওভারে ৪ উইকেটে ১৩৪ রান তুলেছে। এখনো বাংলাদেশের চেয়ে ১৩৮ রানে পিছিয়ে আছে ক্যারিবীয়রা। চা-বিরতির পর স্বাগতিকদের ঘুরে দাঁড়ানো চা-বিরতির আগে ১ উইকেটে ৮৯ রান তুলে শক্ত অবস্থানে ছিল সফরকারীরা। কেবল ওপেনার ব্র্যান্ডন কিংকে (১৫) হাসান মাহমুদের ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠিয়েছিলেন স্বাগতিকরা। তবে শেষ সেশনে বৃষ্টির দীর্ঘ বিরতির পর ম্যাচের চিত্র বদলে যায়। ৩১তম ওভারে আগ্রাসী রূপ নেওয়া জন ক্যাম্পবেলকে বিদায় করে বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দেন মেহেদী হাসান মিরাজ। ৭৮ বলে ৫৪ রান করে সাজঘরে ফেরেন ক্যাম্পবেল। তার ইনিংসে ছিল ৬টি চার ও ২টি ছক্কার মার। ত্যাজনারায়ণ চন্দ্রপলের সঙ্গে তার ৬১ রানের জুটিও ভেঙে যায় এতে। মিরাজের ধাক্কার পর সফরকারীদের চেপে ধরেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ইনিংসের ৩৬তম ওভারে জোড়া আঘাত হানেন এই অভিজ্ঞ স্পিনার। প্রথমে কাভেম হজকে (৭) লেগ বিফোরের ফাঁদে ফেলার পর চার বলের ব্যবধানে আমির জাঙ্গুকে (০) শর্ট লেগে ক্যাচ বানিয়ে ফেরান তিনি। তাতেই ৯৭ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। এক প্রান্তে উইকেট পড়তে থাকলেও অন্য প্রান্ত শক্ত হাতে আগলে রাখেন ত্যাজনারায়ণ চন্দ্রপল। ১৪৫ বলে ৪৩ রানে অপরাজিত আছেন এই বাঁহাতি। জাস্টিন গ্রিভসকে (১৫*) সঙ্গে নিয়ে দিন পার করার মুহূর্তে আলো কমে এলে আম্পায়াররা দিনের খেলা সমাপ্তি ঘোষণা করেন। সকালের বিপর্যয়ে ২৭২ রানেই থামে প্রথম ইনিংস এর আগে দ্বিতীয় দিন সকালে মাত্র ৫৯ রান যোগ করতেই শেষ ৭ উইকেট হারিয়ে ২৭২ রানে অলআউট হয় বাংলাদেশ। দিনের দ্বিতীয় বলেই ১ রান নিয়ে টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন আগের দিন ৯৯ রানে অপরাজিত থাকা সাদমান ইসলাম। তবে মাইলফলক ছোঁয়ার পর বেশি দূর এগোতে পারেননি, ২৩৪ বলে ১০৫ রান করে জোশুয়া বিশপের বলে এলবিডব্লিউ হন তিনি। একই ওভারে আগের দিন চোট পেয়ে উঠে যাওয়া তাওহীদ হৃদয়ও (৪২) বিশপের বলেই বোল্ড হয়ে ফেরেন। ষষ্ঠ উইকেটে লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ ৩২ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। ১৫ রান করা মিরাজকে বোল্ড করে সেই প্রতিরোধ ভাঙেন জোমেল ওয়ারিকান। এরপর বাংলাদেশের লেজ ছেঁটে দেন ক্যারিবীয় বোলাররা। ৮৮ বলে ৩৪ রানে এক প্রান্ত ধরে রেখে অপরাজিত থাকেন লিটন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে জোমেল ওয়ারিকান ৫৭ রানে ৫টি উইকেট নেন। এছাড়া জোশুয়া বিশপ ও শামার জোসেফ পান ২টি করে উইকেট।

সর্বশেষ :

ফিরতে আমাকে হবেই, আকাশ আমার ছাদ আর মাটি হবে ঘর’— গণমাধ্যমের মুখোমুখি শেখ হাসিনা   ফিরতে আমাকে হবেই, আকাশ আমার ছাদ আর মাটি হবে ঘর’— গণমাধ্যমের মুখোমুখি শেখ হাসিনা লন্ডনে কিশোরী ধর্ষণের ঘটনায় দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশ   লন্ডনে কিশোরী ধর্ষণের ঘটনায় দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশ হাতিয়ায় পুলিশকে ঘিরে হত্যা মামলার আসামির পলায়ন   হাতিয়ায় পুলিশকে ঘিরে হত্যা মামলার আসামির পলায়ন এম্বাপ্পের ওপর ক্ষোভের কারণ চীনারা জিজ্ঞেস করেও জানে না   এম্বাপ্পের ওপর ক্ষোভের কারণ চীনারা জিজ্ঞেস করেও জানে না বিজ্ঞাপনে এআইয়ের প্রভাব, ৫০০ বিলিয়ন ডলার কমল গুগলের বাজারমূল্য   বিজ্ঞাপনে এআইয়ের প্রভাব, ৫০০ বিলিয়ন ডলার কমল গুগলের বাজারমূল্য মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।   মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন। সন্ধ্যার পর পদ্মা সেতু ও মাওয়া ঘাটে পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা জারি   সন্ধ্যার পর পদ্মা সেতু ও মাওয়া ঘাটে পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা জারি বিশ্বব্যাংক: বছর শেষে জ্বালানির দাম ৩২%, খাদ্যপণ্যে ১০% আর পণ্যমূল্য গড়ে ২৩% বাড়বে   বিশ্বব্যাংক: বছর শেষে জ্বালানির দাম ৩২%, খাদ্যপণ্যে ১০% আর পণ্যমূল্য গড়ে ২৩% বাড়বে