পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি


পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
­ ঢাকা মহানগর পুলিশসহ (ডিএমপি) বিভিন্ন ইউনিটে দায়িত্বরত বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, ডিসি ও পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন। বিজ্ঞাপন প্রজ্ঞাপন অনুযায়ী, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ ওসমান গণিকে রংপুর পিটিসির কমান্ড্যান্ট (ডিআইজি), বিশেষ শাখার (এসবি-ডিআইজি) মো. মাহমুদুর রহমানকে পুলিশ স্টাফ কলেজ ঢাকায় এবং টিডিএস ঢাকার অতিরিক্ত ডিআইজি মো. মিজানুর রহমানকে পিটিসি রংপুরের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) উপকমিশনার মোহাম্মদ মহিউল ইসলামকে সিআইডির বিশেষ পুলিশ সুপার এবং একই ইউনিটের মোহাম্মদ মহিউদ্দীন আহমেদকে রংপুর মহানগর পুলিশের উপকমিশনার করা হয়েছে। তালিকায় থাকা অন্যান্য কর্মকর্তাদের মধ্যে সিআইডির বিশেষ পুলিশ সুপার মোনালিসা বেগমকে পিটিসি রংপুরের পুলিশ সুপার, পুলিশ টেলিকম ঢাকার শাহরিয়ার বিন সালেহকে রেলওয়ে পুলিশের পুলিশ সুপার এবং খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপকমিশনার মেরিনা আক্তারকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার করা হয়েছে। একইসাথে পুলিশ টেলিকম ঢাকার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীকে খাগড়াছড়ির মহালছড়ির ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে এবং সিআইডির পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেনকে জিএমপির উপকমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সিএমপির উপকমিশনার শেখ শরীফুল ইসলামকে শেরপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট, সিআইডির পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলামকে নীলফামারীর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট এবং পুলিশ অধিদপ্তরের টিআর পুলিশ সুপার মো. হুমায়ুন কবিরকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার করা হয়েছে। কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে খুলনা মহানগর পুলিশের উপকমিশনার, এসবির মো. আশ্রাফুজ্জামানকে কেএমপির উপকমিশনার, সিএমপির কবীর আহম্মেদকে সিএমপির উপকমিশনার এবং সিআইডির মো. জাহিদুল ইসলামকে রাজশাহীর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। বদলি করা কর্মকর্তাদের ২৪ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ২৫ নভেম্বর থেকে তাঁদের বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ বলে গণ্য করা হবে।

সর্বশেষ :

গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ   গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি   পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ   ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ   ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা   ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা   ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত   আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা   নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা