ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ


ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ
বাংলাদেশে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। শ্রমিকদের শান্তিপূর্ণ সমাবেশ, সংগঠন করার স্বাধীনতা এবং সম্মিলিতভাবে ন্যায্য মজুরির দাবি জানানোর অধিকার চর্চার কারণে শ্রমিক ও ট্রেড ইউনিয়ন নেতাদের লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে মনে করছে সংস্থাটি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কর্তৃপক্ষের প্রতি শ্রমিক ও ট্রেড ইউনিয়ন নেতাদের গ্রেপ্তার এবং হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে আন্দোলনে কোথাও সহিংসতার ঘটনা ঘটলে শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের সঙ্গে সহিংসতায় জড়িত ব্যক্তিদের পৃথকভাবে বিবেচনা করার দাবি জানিয়েছে সংস্থাটি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতিতে বলা হয়, গত ১৭ নভেম্বর বাংলাদেশজুড়ে চলমান ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন নিয়ে আয়োজিত একটি ওয়েবিনার শেষ হওয়ার পর গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের (জিবিজিডব্লিউএফ) সভাপতি সুলতানা বেগম এবং সাধারণ সম্পাদক মো. ইলিয়াসকে আটক করে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। প্রত্যক্ষদর্শীদের বরাতে সংস্থাটি জানায়, আটকের সময় তাদের কেন আটক করা হচ্ছে, সে বিষয়ে কোনো কারণ জানানো হয়নি। তবে জিবিজিডব্লিউএফের এক সদস্যের তথ্য অনুযায়ী, পুলিশের দায়িত্ব পালনে বাধা দেওয়া এবং ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলনের সময় একটি কারখানায় ভাঙচুরের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, চলমান শ্রমিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে আটক হওয়া প্রথম ট্রেড ইউনিয়ন নেতা নন সুলতানা বেগম ও মো. ইলিয়াস। এর আগেও চলতি মাসে একাধিক শ্রমিক সংগঠক ও ট্রেড ইউনিয়ন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া অন্যদের মধ্যে রয়েছেন বাংলাদেশ গার্মেন্টস ট্রেড ইউনিয়ন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোস্তফা কামাল, এএফডব্লিউএ-বাংলাদেশের নারী নেতৃত্ব কমিটির সদস্য এবং জিবিজিডব্লিউএফের শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক রোজিনা আক্তার সুমি, গাজীপুর জেলা গার্মেন্টস টেইলার্স ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি মো. আলী আজগর, গাজীপুর সেতু বাংলাদেশ গার্মেন্টস ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ ফেডারেশনের সভাপতি মো. মোর্শেদ আলম কাওসার এবং গাজীপুর গার্মেন্টস শ্রমিকদের কেজেকে ফেসবুক গ্রুপের প্রশাসক মো. ফুয়াদুর রহমান নির্জন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, শ্রমিকদের শান্তিপূর্ণভাবে সমাবেশ করা, স্বাধীনভাবে সংগঠিত হওয়া এবং সম্মিলিতভাবে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবি জানানোর অধিকার রয়েছে। এসব অধিকার চর্চার কারণে শ্রমিক ও শ্রমিক নেতাদের গ্রেপ্তার বা হয়রানি করা গ্রহণযোগ্য নয়। সংস্থাটি বাংলাদেশের কর্তৃপক্ষকে অবিলম্বে শ্রমিক ও ট্রেড ইউনিয়ন নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তার ও হয়রানি বন্ধ করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে শ্রমিক আন্দোলনে সহিংসতার অভিযোগ থাকলে তার দায় নির্দিষ্ট ব্যক্তিদের ওপর আরোপ করে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের অধিকার সুরক্ষার ওপর গুরুত্ব দিয়েছে।

সর্বশেষ :

গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ   গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি   পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ   ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ   ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা   ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা   ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত   আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা   নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা