এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত


এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত
আগামী এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভাগ্য নির্ধারিত হতে যাচ্ছে। গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ ব্যাংকটিকে রেজোল্যুশন প্রক্রিয়ার আওতায় আনার অনুমোদন দিয়েছে। এতে ব্যাংকটিকে একীভূত করা, পুনর্গঠন কিংবা অবসায়নের মতো পদক্ষেপ নেওয়ার পথ প্রশস্ত হলো। তবে ঠিক কোন পদ্ধতিতে ব্যাংকটির সংকট মোকাবিলা করা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। বিজ্ঞাপন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, পর্ষদের সিদ্ধান্তের ফলে পদ্মা ব্যাংক আর স্বতন্ত্র সত্তা হিসেবে থাকছে না। আগামী এক মাসের মধ্যে ব্যাংকটিকে একীভূত, পুনর্গঠন বা অবসায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান পরিচালনা পর্ষদের এই সভায় সভাপতিত্ব করেন। রাজনৈতিক বিবেচনায় ২০১২ সালে সাবেক ফারমার্স ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছিল, যার চেয়ারম্যান ছিলেন আওয়ামী লীগ সরকারের আমলের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। প্রতিষ্ঠার পর থেকেই ব্যাংকটিতে নানা অনিয়মের অভিযোগ ওঠে এবং একপর্যায়ে গ্রাহকদের আস্থা কমে যায়। পরিস্থিতি সামাল দিতে ২০১৭ সালে প্রভাবশালী উদ্যোক্তাদের পদ ছাড়তে হয় এবং পরবর্তীতে ব্যাংকটির নাম পরিবর্তন করে রাখা হয় পদ্মা ব্যাংক। ব্যাংকটিকে টিকিয়ে রাখতে সরকারি চারটি ব্যাংক ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) মূলধন সহায়তা দিয়েছিল। এরপর ব্যবসায়ী চৌধুরী নাফিজ সরাফাত চেয়ারম্যানের দায়িত্ব নিলেও গ্রাহকদের আস্থা ফেরানো সম্ভব হয়নি। ২০২৪ সালের শুরুতে নাফিজ সরাফাত পদ ছাড়েন এবং বিপুল পরিমাণ খেলাপি ঋণের চাপে ব্যাংকটির আর্থিক পরিস্থিতির আরও অবনতি ঘটে। গত বছর বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব-সাইট সুপারভিশন ব্যাংকটিকে একীভূত করা বা অবসায়নের সুপারিশ করেছিল। এরই ধারাবাহিকতায় ব্যাংক রেজোল্যুশন ডিপার্টমেন্টকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়। সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই গত মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ পদ্মা ব্যাংককে রেজোল্যুশন প্রক্রিয়ার আওতায় আনার অনুমোদন দেয়।

সর্বশেষ :

গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ   গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি   পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ   ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ   ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা   ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা   ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত   আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা   নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা