রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ


রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ
মঙ্গলবার রাতে রাজধানীর পল্লবী, মহাখালী, বাড্ডা ও রামপুরা এলাকায় চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই সময়ে নগরের ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার রাত পৌনে ৯টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত এসব নাশকতার ঘটনা ঘটে। বিজ্ঞাপন পুলিশের পল্লবী অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আশরাফুল ইসলাম জানান, রাত ৮টা ৫০ মিনিটের দিকে পল্লবীর সিরামিক রোডে পার্কিং করে রাখা মিরপুর লিংক নামের একটি বাসে আগুন দেওয়া হয়। বাসটিতে কোনো যাত্রী ছিল না এবং এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা-পুলিশ। রাত ৯টা ২০ মিনিটের দিকে মহাখালীর সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ বিষয়ে গুলশান অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মুহাম্মদ জাহিদ হাসান জানান, বাসটি গুলশান থেকে মহাখালীর দিকে আসার সময় পেছন থেকে আগুন দেওয়া হয়। রাত সাড়ে ১০টার দিকে বাড্ডা লিংক রোডে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাড্ডা অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার আল আমিন হোসাইন জানান, যাত্রী সেজে দুই ব্যক্তি বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। এছাড়া রাত সোয়া ১১টার দিকে রামপুরা ব্রিজের সামনে রাইদা পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, বাসে যাত্রী থাকলেও সবাই নিরাপদে বের হতে পেরেছেন। মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত মোহাম্মদপুর ও যাত্রাবাড়ীসহ ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটে। রাত সাড়ে আটটার দিকে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের সামনে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি ককটেল ছুড়ে পালিয়ে যায়। এছাড়া রাত ৯টা ৪০ মিনিটে আসাদগেট, রাত পৌনে ১০টার দিকে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার কার্যালয়–সংলগ্ন সড়ক, বছিলা এসআরবি-২ কার্যালয় ও রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা জানান, ককটেলের বিস্ফোরণ ঘটানোর সঙ্গে সম্পৃক্ত থাকায় মোহাম্মদপুর থেকে মোট তিনজনকে আটক করা হয়েছে। রাত ৮টা ৪০ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানা এলাকার সামাদ সুপারমার্কেটের সামনে হানিফ ফ্লাইওভারের ওপর থেকে নিচে দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, এতে কেউ হতাহত হয়নি। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৬ নভেম্বর পর্যন্ত ১০ দিনে দেশের বিভিন্ন জায়গায় ৪৯টি যানবাহনে অগ্নিসংযোগ ও ৫৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যার প্রেক্ষিতে মোট ৩৩টি মামলা ও ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সর্বশেষ :

টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি   টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি   ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা   টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে   মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড   কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ   ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড   ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল   জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল