সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী


সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী
কুতুবদিয়ায় তৃতীয় এফএসআরইউ স্থাপনের বিষয়ে জাতীয় সংসদে বিবৃতি দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম। সোমবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এ বিবৃতিতে তিনি বলেন, সরকার যে নতুন এফএসআরইউ সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে, সেটি অপেক্ষাকৃত নতুন এবং এর ধারণক্ষমতা বেশি। এর আগে এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন এলএনজি টার্মিনালটির ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন, যার প্রেক্ষিতে প্রতিমন্ত্রী বিষয়টি স্পষ্ট করতে সংসদে এ বক্তব্য দেন। বিজ্ঞাপন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম জানান, নতুন এফএসআরইউটির সংরক্ষণ ক্ষমতা ১ লাখ ৭৪ হাজার ঘনমিটার, যা বর্তমানে থাকা দুটি এফএসআরইউর তুলনায় প্রায় ২৬ শতাংশ বেশি। অধিক ক্ষমতার কারণে এতে বিনিয়োগ ও দৈনিক ভাড়া বেশি হলেও দীর্ঘমেয়াদে এটি অর্থনৈতিক সাশ্রয় নিশ্চিত করবে। তিনি উদাহরণ দিয়ে বলেন, বড় ওয়্যারহাউস তৈরিতে যেমন বেশি বিনিয়োগ প্রয়োজন হয়, তেমনি এই নতুন টার্মিনালের রিগ্যাসিফিকেশন ক্যাপাসিটিও অনেক বেশি। সরকার ২০১৬ সালে নির্মিত এই এফএসআরইউটি নির্বাচন করেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, বর্তমান দুটি টার্মিনাল ২০০৫ ও ২০০৬ সালে তৈরি। আগস্ট মাসে আগের একটি টার্মিনাল নষ্ট হওয়ার কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তা আর দেখতে চায় না সরকার। এছাড়া মধ্যপ্রাচ্যের সংকটের কারণে বর্তমানে এফএসআরইউর বৈশ্বিক চাহিদা ও মূল্য বৃদ্ধি পেয়েছে বলেও তিনি উল্লেখ করেন। প্রতিমন্ত্রী দাবি করেন, নতুন এই টার্মিনালে বড় জাহাজ ভেড়ানো সম্ভব হবে এবং প্রতি কার্গোতে ১ লাখ ৯ হাজার ডলার সাশ্রয় হবে। এর ফলে ২০ বছরে বাল্ক কোয়ান্টিটি কেনার ক্ষেত্রে ২ হাজার ৩০০ কোটি টাকা সাশ্রয় হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, \'এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার। জনগণের প্রতিটি পয়সার হিসাব সরকার পাই পাই করে নিশ্চিত করতে চায়। এখানে একটি পয়সার যেন অপচয় না হয় সেটি নিশ্চিত করা সরকারের প্রাথমিক লক্ষ্য।\'

সর্বশেষ :

টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি   টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি   ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা   টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে   মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড   কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ   ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড   ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল   জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল