রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংগঠনিক সভা


রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংগঠনিক সভা
প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা একটি সাংগঠনিক সভা করেছে। গত ১১ নভেম্বর বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। বিজ্ঞাপন সভায় প্রতিষ্ঠাবার্ষিকী পালনের নানা পরিকল্পনা ও প্রস্তুতির বিষয়ে আলোচনা করা হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২১ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি সুইটি রানী ও সাধারণ সম্পাদক বাঁধন রায় সভায় উপস্থিত সদস্যদের মাঝে অনুষ্ঠানের বিভিন্ন দায়িত্ব বণ্টন করে দেন। তাঁরা সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান। অনুষ্ঠানটি সফল করার বিষয়ে আশাবাদ প্রকাশ করেছেন উপদেষ্টা রিয়াদ খান। তিনি আশা প্রকাশ করেন যে, সবার সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতার মাধ্যমে অনুষ্ঠানটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে। সভায় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি আররাফি সিরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রাবন্তী সরকার, সাংগঠনিক সম্পাদক আসিফ উদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক নাঈম শাহরিয়ার এবং প্রচার সম্পাদক শামীম হোসেন। এছাড়াও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক রায়হান-আর-রাফি, ম্যাগাজিন সম্পাদক জুবায়ের ফাহিম হাসান, বইমেলা সম্পাদক এস এম ত্বাসীন জামান ও নাফিস আরাফাত সভায় অংশ নেন।

সর্বশেষ :

টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি   টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি   ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা   টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে   মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড   কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ   ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড   ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল   জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল