বাংলাদেশের কৌশল আগে থেকেই জানত পাকিস্তান’, চাঞ্চল্যকর অভিযোগ


বাংলাদেশের কৌশল আগে থেকেই জানত পাকিস্তান’, চাঞ্চল্যকর অভিযোগ
সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে ২৩ বছরের শিরোপা-খরা কাটানোর স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। ম্যাচের ৮৬তম মিনিটে গোল হজম করে বিদায় নেওয়ার পর দলের কৌশল, একাদশ নির্বাচন এবং ড্রেসিংরুমের গোপনীয়তা রক্ষা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। দৈনিক ইত্তেফাকের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ম্যাচের অন্তত ১০ ঘণ্টা আগেই বাংলাদেশের মার্কিন কোচ টমাস ডুলির গেম প্ল্যান এবং সম্ভাব্য একাদশ সম্পর্কে ধারণা পেয়ে গিয়েছিল পাকিস্তান দল। বসুন্ধরা কিংস অ্যারেনায় রুদ্ধদ্বার অনুশীলন করা হলেও ড্রোন ক্যামেরার মাধ্যমে কিংবা দলের ভেতরের কোনো সূত্র থেকে এসব তথ্য প্রতিপক্ষের কাছে পৌঁছেছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। ইত্তেফাকের এমন সংবাদ প্রকাশের পর খোঁজ নিয়ে জানা গেছে, দলের কয়েকজন সদস্যও বিষয়টি নিয়ে সন্দেহ পোষণ করছেন। নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ দলের এক সদস্য বলেন, ‘আমাদের টিম মিটিংয়ের আলাপ ও পরিকল্পনা বাইরে যাওয়ার কথা না। কিন্তু পাকিস্তান দলকে দেখে মনে হয়েছে তারা সব জানে। এমনকি তাদের ম্যানেজার খেলার সময় চিৎকার করে এমন কিছু নির্দেশনা দিচ্ছিলেন, যেগুলোতে ছিল আমরা কোন ফেইজে কী করব সেসব। এগুলোতে আমার সন্দেহ হয়।’ দলের ভেতরের কয়েকটি সূত্রের বরাতে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয়, ব্যক্তিগত প্রচারণার স্বার্থে দলের ভেতর থেকেই কেউ কেউ বিভিন্ন মাধ্যমে ছোট ছোট তথ্য সরবরাহ করেছেন, যা শেষ পর্যন্ত প্রতিপক্ষের হাতে চলে যায়। এদিকে ম্যাচ শেষে কোচ টমাস ডুলির কৌশল ও খেলোয়াড় বদলির সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেছেন অভিজ্ঞ মিডফিল্ডার জামাল ভূঁইয়া। তার অভিযোগ, ম্যাচে গোল না পাওয়ায় আরও আগেই বিকল্প পরিকল্পনায় (‘প্ল্যান বি’) যাওয়া উচিত ছিল। জামাল বলেন, ‘কোচ বদলি হিসেবে আমাদের যখন নামান, তখন ম্যাচের বাকি আর ৪ মিনিট, ইনজুরি টাইমে খেলা চলছে। অথচ গোল না পাওয়ায় আগেই প্ল্যান বি-তে যাওয়া উচিত ছিল।’ একাদশ নির্বাচন ও খেলোয়াড় পরিবর্তন নিয়ে ড্রেসিংরুমেও অস্বস্তি ছিল বলে জানা গেছে। ম্যাচের আগের দিন রক্ষণভাগে তপু বর্মণকে খেলানোর ইঙ্গিত দিলেও মূল ম্যাচে তার বদলে রহমত মিয়াকে নামান কোচ। এছাড়া অনুশীলনে স্ট্রাইকিং পজিশনে খেলানো বিশ্বনাথ ঘোষকে ম্যাচে উইংব্যাক হিসেবে খেলানো হয়। সংশ্লিষ্টদের মতে, তপু বর্মণ রক্ষণভাগে থাকলে হামজা চৌধুরীকে আরও আক্রমণাত্মক ভূমিকায় ব্যবহার করা যেত। গোল হজমের সময় হামজা বক্সের ভেতরে রক্ষণ সামলাচ্ছিলেন এবং তার সামনে দিয়েই বল জালে জড়ায়। পূর্ণ প্রস্তুতি নিয়েও মাঠে নামতে না পারায় তপু বর্মণ ক্ষুব্ধ ছিলেন এবং ম্যাচ শেষে ড্রেসিংরুমে দুই ফুটবলারের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ও হয় বলে জানা গেছে। কোচের সিদ্ধান্তে বাইরের কারও প্রভাব ছিল কি না, তা নিয়েও দলের ভেতরে আলোচনা রয়েছে। অন্যদিকে, জাতীয় দলের ম্যাচ অ্যানালিস্টের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বাফুফের একাধিক কর্মকর্তা। সেমিফাইনালে পাকিস্তান দলে নতুন যুক্ত হওয়া চার ফুটবলারের শক্তি ও দুর্বলতা নিয়ে যথাযথ বিশ্লেষণ করা হয়েছিল কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তারা। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি দলের অভ্যন্তরীণ সমন্বয়হীনতা ও তথ্য ফাঁসের মতো অভিযোগগুলো সামনে আসায় সাফ অভিযান শেষে দেশের ফুটবলে নতুন করে সমালোচনার সৃষ্টি হয়েছে।  

সর্বশেষ :

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে মালিকপক্ষের প্রস্তাবনা তৈরি   পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে মালিকপক্ষের প্রস্তাবনা তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের সভা স্থগিত   পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের সভা স্থগিত গোপালগঞ্জে প্রত্যুষকে এসপি নিয়োগ: পেশাগত যোগ্যতা নাকি রাজনৈতিক হিসাব?   গোপালগঞ্জে প্রত্যুষকে এসপি নিয়োগ: পেশাগত যোগ্যতা নাকি রাজনৈতিক হিসাব? যে সকল পুলিশসদস্য আওয়ামী দমনে প্রত্যুষ কুমার হতে ব্যার্থ, এমন ২২ হাজার পুলিশ বিশেষ নজরদারিতে   যে সকল পুলিশসদস্য আওয়ামী দমনে প্রত্যুষ কুমার হতে ব্যার্থ, এমন ২২ হাজার পুলিশ বিশেষ নজরদারিতে আওয়ামী লীগ দমনে ৩৫ কিশোর মুন্সিগঞ্জ কারাগারে: মায়েরা রাতভর জেলগেটে জেগে সন্তানের কাছাকাছি কাটালেন   আওয়ামী লীগ দমনে ৩৫ কিশোর মুন্সিগঞ্জ কারাগারে: মায়েরা রাতভর জেলগেটে জেগে সন্তানের কাছাকাছি কাটালেন বিশ্লেষণ।। শেখ হাসিনার প্রত্যাবর্তন: পর্দার আড়ালে কোন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে?   বিশ্লেষণ।। শেখ হাসিনার প্রত্যাবর্তন: পর্দার আড়ালে কোন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে? গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’   গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’ বাংলাদেশের কৌশল আগে থেকেই জানত পাকিস্তান’, চাঞ্চল্যকর অভিযোগ   বাংলাদেশের কৌশল আগে থেকেই জানত পাকিস্তান’, চাঞ্চল্যকর অভিযোগ