বাগেরহাট ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোর্শেদ আনোয়ার জয়ী


বাগেরহাট ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোর্শেদ আনোয়ার জয়ী
বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ৬৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বাগেরহাট জেলার প্রধান সমন্বয়কারী সৈয়দ মোর্শেদ আনোয়ার (সোহেল)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পৌর বিএনপির আহ্বায়ক এসকেন্দার হোসেন ৩৩ ভোট পেয়েছেন। শনিবার রাতে বাগেরহাট জেলা স্টেডিয়ামের মিলনায়তনে ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দীন এই ফলাফল ঘোষণা করেন। বিজ্ঞাপন নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দীন জানান, সর্বশেষ ২০০৬ সালে জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এবার সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়। মোট ১০১ জন ভোটারের মধ্যে ৯৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। গঠনতন্ত্র অনুযায়ী, পদাধিকারবলে জেলা প্রশাসক জেলা ক্রীড়া সংস্থার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ৩১টি পদের মধ্যে ২৭টি পদে নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি বাছাই করা হয়। এর আগে সহসভাপতি পদে চারজন এবং উপজেলা থেকে সংরক্ষিত নির্বাহী সদস্য পদে দুজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ২১টি পদে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে শেখ মো. আশিকুর রহমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে শেখ ওমর আলী মুন্না ও শেখ সাকির হোসেন নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে জয়ী হয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম। এছাড়া নির্বাহী সদস্য পদে আল আমিন খান, আহম্মদ হামীম রাহাত, মো. ইয়ামিন আলী, এফ এম মাহিন খান, খান হাবিবুর রহমান, গোলাম রায়হান, বিশ্বনাথ গৌতম বাবু, মো. মামুন খান, মোহাম্মদ ফরিদুজ্জামান, মো. শেখ তানবীর আবিদ, মো. মোল্লা মাসুদুল হক, শেখ শাহেদ আলী আবিদ, সুমন পাইক ও সৈয়দ মোস্তফা আল মামুন নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত নারী নির্বাহী সদস্য হিসেবে শাহিদা আক্তার ও নার্গিস আরা জয়লাভ করেছেন।

সর্বশেষ :

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে মালিকপক্ষের প্রস্তাবনা তৈরি   পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে মালিকপক্ষের প্রস্তাবনা তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের সভা স্থগিত   পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের সভা স্থগিত গোপালগঞ্জে প্রত্যুষকে এসপি নিয়োগ: পেশাগত যোগ্যতা নাকি রাজনৈতিক হিসাব?   গোপালগঞ্জে প্রত্যুষকে এসপি নিয়োগ: পেশাগত যোগ্যতা নাকি রাজনৈতিক হিসাব? যে সকল পুলিশসদস্য আওয়ামী দমনে প্রত্যুষ কুমার হতে ব্যার্থ, এমন ২২ হাজার পুলিশ বিশেষ নজরদারিতে   যে সকল পুলিশসদস্য আওয়ামী দমনে প্রত্যুষ কুমার হতে ব্যার্থ, এমন ২২ হাজার পুলিশ বিশেষ নজরদারিতে আওয়ামী লীগ দমনে ৩৫ কিশোর মুন্সিগঞ্জ কারাগারে: মায়েরা রাতভর জেলগেটে জেগে সন্তানের কাছাকাছি কাটালেন   আওয়ামী লীগ দমনে ৩৫ কিশোর মুন্সিগঞ্জ কারাগারে: মায়েরা রাতভর জেলগেটে জেগে সন্তানের কাছাকাছি কাটালেন বিশ্লেষণ।। শেখ হাসিনার প্রত্যাবর্তন: পর্দার আড়ালে কোন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে?   বিশ্লেষণ।। শেখ হাসিনার প্রত্যাবর্তন: পর্দার আড়ালে কোন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে? গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’   গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’ বাংলাদেশের কৌশল আগে থেকেই জানত পাকিস্তান’, চাঞ্চল্যকর অভিযোগ   বাংলাদেশের কৌশল আগে থেকেই জানত পাকিস্তান’, চাঞ্চল্যকর অভিযোগ