প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে


প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে
বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক বর্তমানে নতুন উচ্চতায় পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক তুরস্ক সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ উপলক্ষে মন্ত্রণালয় এই সম্মেলনের আয়োজন করে। বিজ্ঞাপন প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সফরে প্রতিরক্ষা খাতে বিনিয়োগের অংশীদারত্ব, বিশেষ করে বাংলাদেশে একটি প্রতিরক্ষা শিল্পপার্ক প্রতিষ্ঠা এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনসহ ওই খাতে তুরস্কের বিনিয়োগের সম্ভাবনা নিয়ে দুই দেশের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ–তুরস্ক সম্পর্ক আরও শক্তিশালী ও বিস্তৃত অংশীদারত্বের দিকে এগিয়ে যাচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মিলে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে চান তুরস্কের প্রেসিডেন্ট। দুই নেতার বৈঠক অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে, যা বাংলাদেশের প্রতি তুরস্কের ক্রমবর্ধমান গুরুত্বকে প্রতিফলিত করে। হুমায়ুন কবির আরও বলেন, বহুপক্ষীয় সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট অল্প কয়েকজন সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। সে বিবেচনায় সম্মেলনের প্রথম দিনেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁর বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ। ব্যস্ত সূচি থেকে সময় বের করার মধ্য দিয়ে প্রেসিডেন্ট এরদোয়ান বাংলাদেশের পাশাপাশি দেশটির নেতৃত্বের প্রতিও তাঁর গুরুত্ব দেওয়ার বিষয়টি তুলে ধরেছেন। রোহিঙ্গা সংকটের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর এ সংকট সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তা নিয়ে দুই নেতা আলোচনা করেছেন। এছাড়া রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কার্যক্রমে আন্তর্জাতিক সমর্থন কীভাবে আরও জোরদার করা যায়, সে বিষয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। এই আলোচনাকে প্রতিমন্ত্রী অত্যন্ত ইতিবাচক বলে বর্ণনা করেন। বিজ্ঞাপন পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, প্রেসিডেন্ট এরদোয়ান প্রধানমন্ত্রী তারেক রহমানকে তাঁর ‘প্রিয় ভাই’ হিসেবে উল্লেখ করেছেন। তুরস্কের প্রেসিডেন্টের বক্তব্য উদ্ধৃত করে প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের ১৮ কোটি মানুষের নেতা হওয়ার পাশাপাশি আপনি আমার প্রিয় ভাই এবং এমন একজন নেতা, যাঁর সঙ্গে আমি ঘনিষ্ঠভাবে কাজ করব।’ তুরস্কের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে সব ধরনের সম্ভাব্য সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের কোন কোন ক্ষেত্রে সহযোগিতা প্রয়োজন, তা চিহ্নিত করে জানাতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন প্রেসিডেন্ট এরদোয়ান।

সর্বশেষ :

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে মালিকপক্ষের প্রস্তাবনা তৈরি   পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে মালিকপক্ষের প্রস্তাবনা তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের সভা স্থগিত   পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের সভা স্থগিত গোপালগঞ্জে প্রত্যুষকে এসপি নিয়োগ: পেশাগত যোগ্যতা নাকি রাজনৈতিক হিসাব?   গোপালগঞ্জে প্রত্যুষকে এসপি নিয়োগ: পেশাগত যোগ্যতা নাকি রাজনৈতিক হিসাব? যে সকল পুলিশসদস্য আওয়ামী দমনে প্রত্যুষ কুমার হতে ব্যার্থ, এমন ২২ হাজার পুলিশ বিশেষ নজরদারিতে   যে সকল পুলিশসদস্য আওয়ামী দমনে প্রত্যুষ কুমার হতে ব্যার্থ, এমন ২২ হাজার পুলিশ বিশেষ নজরদারিতে আওয়ামী লীগ দমনে ৩৫ কিশোর মুন্সিগঞ্জ কারাগারে: মায়েরা রাতভর জেলগেটে জেগে সন্তানের কাছাকাছি কাটালেন   আওয়ামী লীগ দমনে ৩৫ কিশোর মুন্সিগঞ্জ কারাগারে: মায়েরা রাতভর জেলগেটে জেগে সন্তানের কাছাকাছি কাটালেন বিশ্লেষণ।। শেখ হাসিনার প্রত্যাবর্তন: পর্দার আড়ালে কোন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে?   বিশ্লেষণ।। শেখ হাসিনার প্রত্যাবর্তন: পর্দার আড়ালে কোন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে? গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’   গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’ বাংলাদেশের কৌশল আগে থেকেই জানত পাকিস্তান’, চাঞ্চল্যকর অভিযোগ   বাংলাদেশের কৌশল আগে থেকেই জানত পাকিস্তান’, চাঞ্চল্যকর অভিযোগ