সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ


সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ
সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্ন পূরণ হয়নি বাংলাদেশের। আজ জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে পাকিস্তানকে ১-০ গোলে জয়ী হতে হয়েছে। ম্যাচের ৮৬ মিনিটে আবদুল সামাদের করা একমাত্র গোলে নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য। এই জয়ের মাধ্যমে প্রথমবারের মতো টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান। আগামী ১৭ নভেম্বর শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের মুখোমুখি হবে তারা। বিজ্ঞাপন ম্যাচ শেষে বাংলাদেশের কোচ টমাস ডুলি দলের এমন পারফরম্যান্সের পেছনে মানসিক চাপকে দায়ী করেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা জানতাম, ম্যাচটি কতটা গুরুত্বপূর্ণ। ঘরের মাঠে এত দর্শকের সামনে খেলার প্রত্যাশাও ছিল অনেক বেশি। কিন্তু শুরু থেকেই আমরা খেলায় ঢুকতে পারিনি। একের পর এক ভুল করেছি। একটা ভুলের পর খেলোয়াড়েরা আরও সতর্ক হতে চেয়েছে, কিন্তু তাতে উল্টো আরও ভুল হয়েছে। আসলে এই ম্যাচে চাপ সামলানোই আমাদের জন্য কঠিন হয়ে পড়েছিল।’ শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচের তুলনায় পাকিস্তানের বিপক্ষে আজকের খেলায় বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে গতি ও আত্মবিশ্বাসের অভাব দেখা গেছে। কোচ ডুলি স্বীকার করেছেন যে পাকিস্তান তাদের চেয়ে ভালো খেলেছে। ৮৬ মিনিটে গোল খাওয়ার পর খেলোয়াড়দের মানসিকভাবে ভেঙে পড়ার বিষয়ে তিনি বলেন, ‘শেষ দিকে এমন একটা গোল হজম করা বড় ধাক্কা। মানুষ হিসেবে সবাই এই পরিস্থিতি একইভাবে সামলাতে পারে না।’ ম্যাচ শেষে ড্রেসিংরুমের পরিবেশ ছিল খুবই থমথমে। ডুলি জানান, খেলোয়াড়েরা কান্নায় ভেঙে পড়েছিলেন এবং তাদের কারো মুখেই কোনো কথা ছিল না। এই পরাজয়ের হতাশা কাটিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ এখন বাংলাদেশের সামনে।

সর্বশেষ :

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে মালিকপক্ষের প্রস্তাবনা তৈরি   পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে মালিকপক্ষের প্রস্তাবনা তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের সভা স্থগিত   পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের সভা স্থগিত গোপালগঞ্জে প্রত্যুষকে এসপি নিয়োগ: পেশাগত যোগ্যতা নাকি রাজনৈতিক হিসাব?   গোপালগঞ্জে প্রত্যুষকে এসপি নিয়োগ: পেশাগত যোগ্যতা নাকি রাজনৈতিক হিসাব? যে সকল পুলিশসদস্য আওয়ামী দমনে প্রত্যুষ কুমার হতে ব্যার্থ, এমন ২২ হাজার পুলিশ বিশেষ নজরদারিতে   যে সকল পুলিশসদস্য আওয়ামী দমনে প্রত্যুষ কুমার হতে ব্যার্থ, এমন ২২ হাজার পুলিশ বিশেষ নজরদারিতে আওয়ামী লীগ দমনে ৩৫ কিশোর মুন্সিগঞ্জ কারাগারে: মায়েরা রাতভর জেলগেটে জেগে সন্তানের কাছাকাছি কাটালেন   আওয়ামী লীগ দমনে ৩৫ কিশোর মুন্সিগঞ্জ কারাগারে: মায়েরা রাতভর জেলগেটে জেগে সন্তানের কাছাকাছি কাটালেন বিশ্লেষণ।। শেখ হাসিনার প্রত্যাবর্তন: পর্দার আড়ালে কোন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে?   বিশ্লেষণ।। শেখ হাসিনার প্রত্যাবর্তন: পর্দার আড়ালে কোন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে? গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’   গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’ বাংলাদেশের কৌশল আগে থেকেই জানত পাকিস্তান’, চাঞ্চল্যকর অভিযোগ   বাংলাদেশের কৌশল আগে থেকেই জানত পাকিস্তান’, চাঞ্চল্যকর অভিযোগ