ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি


ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি
ভাষাসংগ্রামী ও মুক্তিযুদ্ধে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের অপপ্রয়াসের প্রতিবাদ জানিয়েছেন ৩৪ জন বিশিষ্ট নাগরিক। শনিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তাঁরা পরিবারের সম্মতিক্রমে বাড়িটি রাষ্ট্রীয়ভাবে সুরক্ষার দাবি জানিয়েছেন। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বরাতে বিবৃতিতে বলা হয়েছে, কুমিল্লা শহরের ঝাউতলা এলাকায় অবস্থিত ধীরেন্দ্রনাথ দত্তের নিজস্ব বাড়িটি দখলের চেষ্টা চলছে বলে তাঁর পরিবার অভিযোগ করেছে। বিজ্ঞাপন বিবৃতিতে বাড়িতে ‘স্মৃতি জাদুঘর’-এর সাইনবোর্ড লাগানোর ঘটনাকে দখলের অপচেষ্টা হিসেবে উল্লেখ করে নিন্দা জানানো হয়েছে। বিশিষ্ট নাগরিকেরা অবিলম্বে ওই সাইনবোর্ড সরিয়ে বাড়িটি পরিবারের নিয়ন্ত্রণে ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি জাতীয় সংসদের কাছাকাছি কোনো সড়কের নামকরণ ও একটি জাতীয় প্রতিষ্ঠানের নাম ধীরেন্দ্রনাথ দত্তের নামে করার দাবিও জানানো হয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, ১৯৪৮ সালে তৎকালীন পাকিস্তানের গণপরিষদে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি প্রথম প্রস্তাব আকারে উত্থাপন করেছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত। ১৯৭১ সালের ২৫ মার্চের পর পাকিস্তানি সেনাসদস্যরা তাঁকে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায় এবং ক্যান্টনমেন্টে নির্যাতনের পর তাঁকে ও তাঁর ছোট ছেলেকে হত্যা করা হয়। এছাড়া ধীরেন্দ্রনাথ দত্ত একজন প্রখ্যাত আইনজীবী ও রাজনীতিবিদ ছিলেন এবং ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন অধ্যাপক আনু মুহাম্মদ, সুলতানা কামাল, খুশী কবির, ইফতেখারুজ্জামান, শহিদুল আলম, সামিনা লুৎফা, তানজীমউদ্দিন খান, শাহনাজ হুদা, জোবাইদা নাসরীন, রোবায়েত ফেরদৌস, রেহনুমা আহমেদ, জেড আই খান পান্না, সুব্রত চৌধুরী ও সালমা আলীসহ ৩৪ জন। অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের (এএলআরডি) নির্বাহী পরিচালক শামসুল হুদা গণমাধ্যমে বিবৃতিটি পাঠিয়েছেন।

সর্বশেষ :

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে মালিকপক্ষের প্রস্তাবনা তৈরি   পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে মালিকপক্ষের প্রস্তাবনা তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের সভা স্থগিত   পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের সভা স্থগিত গোপালগঞ্জে প্রত্যুষকে এসপি নিয়োগ: পেশাগত যোগ্যতা নাকি রাজনৈতিক হিসাব?   গোপালগঞ্জে প্রত্যুষকে এসপি নিয়োগ: পেশাগত যোগ্যতা নাকি রাজনৈতিক হিসাব? যে সকল পুলিশসদস্য আওয়ামী দমনে প্রত্যুষ কুমার হতে ব্যার্থ, এমন ২২ হাজার পুলিশ বিশেষ নজরদারিতে   যে সকল পুলিশসদস্য আওয়ামী দমনে প্রত্যুষ কুমার হতে ব্যার্থ, এমন ২২ হাজার পুলিশ বিশেষ নজরদারিতে আওয়ামী লীগ দমনে ৩৫ কিশোর মুন্সিগঞ্জ কারাগারে: মায়েরা রাতভর জেলগেটে জেগে সন্তানের কাছাকাছি কাটালেন   আওয়ামী লীগ দমনে ৩৫ কিশোর মুন্সিগঞ্জ কারাগারে: মায়েরা রাতভর জেলগেটে জেগে সন্তানের কাছাকাছি কাটালেন বিশ্লেষণ।। শেখ হাসিনার প্রত্যাবর্তন: পর্দার আড়ালে কোন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে?   বিশ্লেষণ।। শেখ হাসিনার প্রত্যাবর্তন: পর্দার আড়ালে কোন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে? গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’   গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’ বাংলাদেশের কৌশল আগে থেকেই জানত পাকিস্তান’, চাঞ্চল্যকর অভিযোগ   বাংলাদেশের কৌশল আগে থেকেই জানত পাকিস্তান’, চাঞ্চল্যকর অভিযোগ