ব্যাংক দেউলিয়া হওয়ার বিতর্কে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট


ব্যাংক দেউলিয়া হওয়ার বিতর্কে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট
রাজনৈতিক বিতর্কের জেরে পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা। তাঁর সঙ্গে সংশ্লিষ্ট উয়েনো ব্যাংক দেউলিয়া হওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই দেশটিতে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। এরই মধ্যে ব্যাংকটির সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। বিজ্ঞাপন প্রেসিডেন্টের বিরুদ্ধে স্বার্থের সংঘাত ও অসদাচরণের অভিযোগ এনেছেন প্যারাগুয়ের আইনপ্রণেতারা। কারণ, গত বছর পর্যন্ত তিনি ব্যাংকটির মালিকানাধীন কোম্পানির অংশীদার ছিলেন। যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন, তবুও তাঁর পদত্যাগের আগে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে তাঁর বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরুর পক্ষে ভোট দেওয়া হয়। নিজের পদত্যাগের কারণ ব্যাখ্যা করে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও বার্তা দিয়েছেন ৪৭ বছর বয়সী সান্তিয়াগো পেনা। তিনি বলেছেন, ‘কোনো সময় যদি আমি ব্যর্থ হয়ে থাকি, তাহলে জনগণের কাছে ক্ষমা চাইছি। আপনারা আমার ওপর যে আস্থা রেখেছিলেন, সেটার সঙ্গে বিশ্বাসঘাতকতা করার কোনো ইচ্ছা কখনোই ছিল না।’ পেনা আরও জানান, দেশের স্থিতিশীলতা, সামাজিক শান্তি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সুরক্ষার স্বার্থেই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। ২০২৩ সালের আগস্টে তিনি প্যারাগুয়ের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছিলেন। উয়েনো ব্যাংক জানিয়েছে, তাদের গ্রাহকসংখ্যা প্রায় ৩০ লাখ, যা দেশটির প্রাপ্তবয়স্ক জনসংখ্যার প্রায় ৬০ শতাংশ। চলতি সপ্তাহের শুরুতে ব্যাংকটি দেউলিয়া ঘোষণার প্রক্রিয়া শুরু করলে পেনশনসহ সরকারের বিভিন্ন তহবিলের অর্থ ও গ্রাহকদের জমানো টাকা আটকে যায়।

সর্বশেষ :

ব্যাংক হিসাব জব্দের তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিরা   ব্যাংক হিসাব জব্দের তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিরা ব্যাংক দেউলিয়া হওয়ার বিতর্কে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট   ব্যাংক দেউলিয়া হওয়ার বিতর্কে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট ম্যাককেনা অতিরিক্ত যৌন আবেদনময় দৃশ্যে অভিনয় করতে চান না   ম্যাককেনা অতিরিক্ত যৌন আবেদনময় দৃশ্যে অভিনয় করতে চান না গ্রিন ডেল্টাসহ দুই কোম্পানির মেরিন কার্গো বিমা বিক্রিতে ৩ মাসের নিষেধাজ্ঞা   গ্রিন ডেল্টাসহ দুই কোম্পানির মেরিন কার্গো বিমা বিক্রিতে ৩ মাসের নিষেধাজ্ঞা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মামলায় ৪২ জনের নাম উল্লেখসহ ৩৪২ জন আসামি   নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মামলায় ৪২ জনের নাম উল্লেখসহ ৩৪২ জন আসামি মিরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার, ২০টি ককটেল উদ্ধার   মিরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার, ২০টি ককটেল উদ্ধার পরিস্থিতি স্বাভাবিক না হলে কারখানা বন্ধের ইঙ্গিত মালিকদের   পরিস্থিতি স্বাভাবিক না হলে কারখানা বন্ধের ইঙ্গিত মালিকদের ইসলামী বক্তা ও জামায়াতের সাংসদ আমির হামজার নারীঘটিত অডিও-ভিডিও পাওয়ার দাবি রাশেদ খাঁনের   ইসলামী বক্তা ও জামায়াতের সাংসদ আমির হামজার নারীঘটিত অডিও-ভিডিও পাওয়ার দাবি রাশেদ খাঁনের