বিড়ি-সিগারেট বিক্রি করা কি হারাম? যা বললেন শায়খ আহমাদুল্লাহ


বিড়ি-সিগারেট বিক্রি করা কি হারাম? যা বললেন শায়খ আহমাদুল্লাহ
আমাদের ধর্মে ব্যবসাকে হালাল বলা হয়েছে, ব্যবসা করতেই উদ্বুদ্ধ করা হয়েছে। তবে কোনো নিষিদ্ধ সামগ্রী বা পণ্য নিয়ে যদি কেউ ব্যবসা করে তাহলে সেই উপার্জনও হারাম হয়ে যাবে কি না এ নিয়ে অনেকের মনেই প্রশ্ন থাকে। আমাদের দেশে বিশেষ করে সিগারেট বা বিড়ি নিয়ে এ প্রশ্নটি বেশিরভাগ মানুষের মনে আসে। এ প্রসঙ্গে কথা বলেছেন জনপ্রিয় আলেম ও আলোচক শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেছেন, যে জিনিস বা পণ্য হারাম, সেটার কেনাবেচা করাও হারাম। আহমাদুল্লাহ বলেন, ইসলামে যে জিনিস পান করা, খাওয়া বা ব্যবহার করা হারাম, সেটার কেনাবেচা করাও হারাম। যে দোকানদার এসব পণ্য বিক্রি করে তার উপার্জনও হালাল না। তিনি আরও বলেছেন, একটা দোকানে অনেক পণ্য বা জিনিস আছে। একটা পণ্যের জন্য যে বাকি জিনিসগুলোও যে নাজায়েজ বা গুনাহের হয়ে যাবে এমন না। বিড়ি বিক্রি করে যে লাভ আসে সেটুকু শুধু নাজায়েজ হবে, বাকি হালাল পণ্য যা আছে সেগুলোর বিক্রিত অর্থ হালাল হবে। তবে ভেজাল মেশানো বন্ধ করতে বলে আহমাদুল্লাহ বলেন, কোনো হালাল পণ্যে যদি ভেজাল মিশিয়ে বেশি লাভের আশায় বিক্রি করা হয়, তাহলে সেটি হারাম হয়ে যাবে। তাই ব্যবসায়ীদের কোনো পণ্যের সঙ্গেই কোনোরূপ ভেজাল মিশ্রিত করা একদম অনুচিত।

সর্বশেষ :

জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য   জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড   অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন   ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন জাপান-বাংলাদেশ ইপিএঃ চার বছর পরিশ্রমের ফসল; রপ্তানিতে নতুন সুযোগ, ২০২৭ সালের প্রথমার্ধে কার্যকরের সম্ভাবনা   জাপান-বাংলাদেশ ইপিএঃ চার বছর পরিশ্রমের ফসল; রপ্তানিতে নতুন সুযোগ, ২০২৭ সালের প্রথমার্ধে কার্যকরের সম্ভাবনা বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ   বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ   বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ ২৩’এর বৈঠকে বিনিয়োগ পরিবেশ সৃষ্টির অনুরোধ, ২৬’এ বাংলাদেশে পাঁচ বছরে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ জাপানের   ২৩’এর বৈঠকে বিনিয়োগ পরিবেশ সৃষ্টির অনুরোধ, ২৬’এ বাংলাদেশে পাঁচ বছরে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ জাপানের ইউনূসের জাপান সফরের ১৭ মাসঃ পাঁচ বছরে জাপানে ১ লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর চুক্তির অগ্রগতি কতোটা?   ইউনূসের জাপান সফরের ১৭ মাসঃ পাঁচ বছরে জাপানে ১ লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর চুক্তির অগ্রগতি কতোটা?