ওমরাহ ভিসা পাওয়া যাবে কবে, জানাল সৌদি সরকার


ওমরাহ ভিসা পাওয়া যাবে কবে, জানাল সৌদি সরকার
১৪৪৮ হিজরি সনের ওমরাহ মৌসুমের জন্য সৌদি আরবে ওমরাহ ভিসা ইস্যু এবং ওমরাহ যাত্রীদের আগমনের দিনক্ষণ জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এক বিজ্ঞপ্তি সৌদি জানিয়েছে, আগামী ৩১ মে ২০২৬ থেকে শুরু হবে এই কার্যক্রম। গত রোববার প্রকাশিত ওমরাহ মৌসুমের ক্যালেন্ডারে ভিসা ইস্যু, যাত্রী আগমন, পারমিট গ্রহণ এবং যাত্রীদের সৌদি আরব ত্যাগের সময়সীমাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তারিখ ঘোষণা করা হয়। ক্যালেন্ডার অনুযায়ী, ১ জুন ২০২৬ থেকে ওমরাহ যাত্রীরা মক্কায় প্রবেশ করতে পারবেন এবং নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পারমিট সংগ্রহ করতে পারবেন। এছাড়া, ওমরাহ ভিসা ইস্যুর শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ মার্চ ২০২৭। আর ওমরাহ যাত্রীদের সৌদি আরবে প্রবেশের শেষ সময় ২৩ মার্চ ২০২৭ পর্যন্ত। মন্ত্রণালয় জানিয়েছে, ৭ এপ্রিল ২০২৭ হবে ওমরাহ যাত্রীদের সৌদি আরব ত্যাগের চূড়ান্ত সময়সীমা। একই সঙ্গে ওমরাহ সেবাদানকারী প্রতিষ্ঠান ও বিদেশি এজেন্টদের নির্ধারিত সময়সূচি এবং মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে, যাতে যাত্রীদের মানসম্মত সেবা নিশ্চিত করা যায়।

সর্বশেষ :

জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য   জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড   অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন   ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন জাপান-বাংলাদেশ ইপিএঃ চার বছর পরিশ্রমের ফসল; রপ্তানিতে নতুন সুযোগ, ২০২৭ সালের প্রথমার্ধে কার্যকরের সম্ভাবনা   জাপান-বাংলাদেশ ইপিএঃ চার বছর পরিশ্রমের ফসল; রপ্তানিতে নতুন সুযোগ, ২০২৭ সালের প্রথমার্ধে কার্যকরের সম্ভাবনা বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ   বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ   বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ ২৩’এর বৈঠকে বিনিয়োগ পরিবেশ সৃষ্টির অনুরোধ, ২৬’এ বাংলাদেশে পাঁচ বছরে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ জাপানের   ২৩’এর বৈঠকে বিনিয়োগ পরিবেশ সৃষ্টির অনুরোধ, ২৬’এ বাংলাদেশে পাঁচ বছরে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ জাপানের ইউনূসের জাপান সফরের ১৭ মাসঃ পাঁচ বছরে জাপানে ১ লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর চুক্তির অগ্রগতি কতোটা?   ইউনূসের জাপান সফরের ১৭ মাসঃ পাঁচ বছরে জাপানে ১ লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর চুক্তির অগ্রগতি কতোটা?