‘ধ্রুপদী সাহিত্য’ পুরস্কারে ভূষিত কথাসাহিত্যিক কেতন শেখ


‘ধ্রুপদী সাহিত্য’ পুরস্কারে ভূষিত কথাসাহিত্যিক কেতন শেখ
রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি-এর জাতীয় চিত্রশালা ভবনে রোববার (১৭ মে) অনুষ্ঠিত এক বর্ণাঢ্য আয়োজনে বিশিষ্ট কথাসাহিত্যিক ও ‘কথার কাগজ’-এর প্রধান সম্পাদক কেতন শেখ-এর হাতে সম্মানসূচক ‘ধ্রুপদী সাহিত্য’ পুরস্কার তুলে দেওয়া হয়েছে। বাংলাদেশ নারী লেখক সমিতি আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির হাত থেকে তিনি এই মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ করেন। তার বহুল আলোচিত গল্পগ্রন্থ ‘নির্বাচিত প্রেমের গল্প’-এর জন্য চলতি বছর তাকে এ সম্মাননায় ভূষিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বরেণ্য সাহিত্যিক ও সংস্কৃতিজনরা। তাদের মধ্যে ছিলেন কথাসাহিত্যিক শেলি সেন গুপ্তা, ঝর্ণা রহমান, রিজিয়া রহমান, দিলারা মেজবা, অভিনেত্রী ওয়াহিদা মল্লিক জলি এবং কবি দিলারা হাফিজ। বর্তমানে কেতন শেখ সংযুক্ত আরব আমিরাতের ইউনিভার্সিটি অফ বার্মিংহামের দুবাই-এ অর্থনীতির সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। প্রবাসে অবস্থান করেও তিনি বাংলা ভাষা ও সাহিত্যের প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি সংবেদনশীল ও মননশীল শিল্প-সাহিত্যের পত্রিকা ‘কথার কাগজ’ এবং সাহিত্যভিত্তিক দ্বিভাষিক অনলাইন পাঠাগার ‘শব্দমুকুর’-এর প্রধান সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। এ পর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থসমূহের মধ্যে কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ ও গবেষণাধর্মী রচনায় সমান দক্ষতার স্বাক্ষর পাওয়া যায়। সাহিত্য, সংস্কৃতি ও জ্ঞানচর্চায় তার অবদান দেশে ও প্রবাসে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে।

সর্বশেষ :

বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প   বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের   lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস   জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি   প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা   তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য   জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড   অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন   ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন