প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি


প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি
বাংলাদেশের প্রধানমন্ত্রীর জাপান সফরকে কেন্দ্র করে টোকিওতে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক প্রস্তুতি সভায় বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও উত্তেজনার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাপান বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও গ্রুপিং নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সভায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাকিরুল ইসলাম খান, জাপান বিএনপির সভাপতি মীর রেজাউল করিমসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অভিযোগ উঠেছে, সভা চলাকালে জাপান বিএনপির সেক্রেটারি এমদাদ মনি সংগঠনটির সহসভাপতি মাসুম জাকিরকে লাথি মারেন। এ ঘটনাকে কেন্দ্র করে সভায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় এবং দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভিডিও প্লেয়ার 00:00 00:38 জাপানে বাংলাদেশের দূতাবাসে প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি সভায় জাপান-বিএনপি’র বিভিন্ন পক্ষের লাথালাথি ও হাতাহাতির ঘটনা ঘটে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে জাপান বিএনপির মধ্যে তিন থেকে চারটি পৃথক গ্রুপ সক্রিয় রয়েছে। নিজেদের আধিপত্য বজায় রাখতে এসব গ্রুপ আলাদাভাবে দলীয় কার্যক্রম পরিচালনা করে বলে জানা গেছে। অভ্যন্তরীণ এই বিভক্তির প্রভাব দলীয় কর্মকাণ্ডেও পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রধানমন্ত্রীর জাপান সফর উপলক্ষে গুরুত্বপূর্ণ প্রস্তুতির সময়ে দূতাবাসে এ ধরনের হাতাহাতি ও বিশৃঙ্খলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাপান বিএনপির অনেক সাধারণ সদস্য। তাঁদের অভিযোগ, দলের অভ্যন্তরীণ বিরোধ প্রকাশ্যে চলে আসায় সাংগঠনিক ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

সর্বশেষ :

বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প   বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের   lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস   জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি   প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা   তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য   জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড   অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন   ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন