খাগড়াছড়িতে ইউপিডিএফ সমর্থককে গুলি করে হত্যা


খাগড়াছড়িতে ইউপিডিএফ সমর্থককে গুলি করে হত্যা
খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের সমর্থক বরুণ বিকাশ চাকমা (৫৫) নিহত হয়েছেন। শনিবার (৮ জুন) রাত ৯টার দিকে পানছড়ি উপজেলার দুর্গম লোগাং ইউনিয়নের ভারত সীমান্তবর্তী হাতিমারা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত বরুণ বিকাশ চাকমা লোগাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কমল কৃষ্ণ কার্বারি পাড়ার (হাতিমারা) বাসিন্দা সুধীর বিকাশ চাকমার ছেলে। তিনি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট- ইউপিডিএফের সমর্থক। ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা জানান, রাত ৯টার দিকে বরুণ বিকাশ চাকমা স্থানীয় দোকান থেকে বাড়ির দিকে গেলে আগে থেকে তার বাড়ির পাশে ওঁত পেতে থাকা অস্ত্রধারী সশস্ত্র সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। নিহত বরুণ বিকাশ চাকমাকে নিজেদের সমর্থক দাবি করে এ হত্যাকাণ্ডের জন্য প্রতিপক্ষ ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করেন তিনি। পানছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিউল আজম বলেন, ঘটনাস্থল খুবই দুর্গম হওয়ায় ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি।

সর্বশেষ :

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে মালিকপক্ষের প্রস্তাবনা তৈরি   পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে মালিকপক্ষের প্রস্তাবনা তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের সভা স্থগিত   পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের সভা স্থগিত গোপালগঞ্জে প্রত্যুষকে এসপি নিয়োগ: পেশাগত যোগ্যতা নাকি রাজনৈতিক হিসাব?   গোপালগঞ্জে প্রত্যুষকে এসপি নিয়োগ: পেশাগত যোগ্যতা নাকি রাজনৈতিক হিসাব? যে সকল পুলিশসদস্য আওয়ামী দমনে প্রত্যুষ কুমার হতে ব্যার্থ, এমন ২২ হাজার পুলিশ বিশেষ নজরদারিতে   যে সকল পুলিশসদস্য আওয়ামী দমনে প্রত্যুষ কুমার হতে ব্যার্থ, এমন ২২ হাজার পুলিশ বিশেষ নজরদারিতে আওয়ামী লীগ দমনে ৩৫ কিশোর মুন্সিগঞ্জ কারাগারে: মায়েরা রাতভর জেলগেটে জেগে সন্তানের কাছাকাছি কাটালেন   আওয়ামী লীগ দমনে ৩৫ কিশোর মুন্সিগঞ্জ কারাগারে: মায়েরা রাতভর জেলগেটে জেগে সন্তানের কাছাকাছি কাটালেন বিশ্লেষণ।। শেখ হাসিনার প্রত্যাবর্তন: পর্দার আড়ালে কোন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে?   বিশ্লেষণ।। শেখ হাসিনার প্রত্যাবর্তন: পর্দার আড়ালে কোন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে? গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’   গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’ বাংলাদেশের কৌশল আগে থেকেই জানত পাকিস্তান’, চাঞ্চল্যকর অভিযোগ   বাংলাদেশের কৌশল আগে থেকেই জানত পাকিস্তান’, চাঞ্চল্যকর অভিযোগ