শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস?


শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস?
দেশে ফেরা নয়, বরং প্রতিশোধ নেওয়াই শেখ হাসিনার দেশে ফেরার মূল উদ্দেশ্য, এমন মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তার দাবি, এ কারণেই দেশে নতুন করে সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফরমে তার এমন বক্তব্য ছড়িয়ে পড়তেই প্রশ্ন উঠেছে বিএনপি নেতারা কি আতঙ্কিত? নেটিজেনরা প্রশ্ন ছুড়ে দেন, নির্যাতিত হলেই কেবল কেউ প্রতিশোধ নিতে চায়। বিএনপি কি তবে ২০২৪-এর ৫ই আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের কর্মীদের ওপর হওয়া নির্মমতায় নিজেদের জড়িত থাকার দায় স্বীকার করে নিচ্ছে? আজ ১৩ই নভেম্বর, শুক্রবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ঘাসিগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে স্বদেশী ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রিন্স এসব কথা বলেন। তার বক্তব্যের ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে অন্তর্জালে। পড়ুন: রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী এমরান সালেহ প্রিন্স বলেন, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির ২ বছর পেরিয়ে গেলেও তার কিংবা তার দলের নেতাকর্মীদের পক্ষ থেকে জনগণের কাছে ক্ষমা প্রার্থনা তো দূরের কথা, ন্যূনতম অনুশোচনাও দেখা যায়নি। তাহলে জনগণ তাদের কেন ক্ষমা করবে? শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, তিনি দেশে ফিরে আসতে চান, ভালো কথা। কিন্তু দেশে ফেরার কথা বলে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা কেন? এ সময় তিনি নিজ নিজ এলাকায় ‘ফ্যাসিস্টদের দোসরদের’ গতিবিধির ওপর কড়া নজর রাখার এবং তাদের যেকোনো অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন।

সর্বশেষ :

গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের   গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর   লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত   ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ   যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের   গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ   টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি   বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা   মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা