আপা খেলতে যাচ্ছি কিন্তু যখন ডাকবেন সব খেলা-লীগ রেখে চলে আসবো’


আপা খেলতে যাচ্ছি কিন্তু যখন ডাকবেন সব খেলা-লীগ রেখে চলে আসবো’
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে এক কথোপকথনে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন, নেত্রীর ডাক পেলেই খেলা ছেড়ে ছুটে আসবেন তিনি। দলীয় নেত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গেলেও সময়ের ডাকে সাড়া দিতে প্রস্তুত এই তারকা। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম নিজের ফেসবুকে এই তথ্য দিয়েছেন। বাহাউদ্দিন নাছিমের ভাষ্য অনুযায়ী, খেলার প্রয়োজনে যাওয়ার আগে দলীয় প্রধান শেখ হাসিনাকে সাকিব বলেছিলেন, ‘আপা খেলতে যাচ্ছি কিন্তু যখন ডাকবেন সব খেলা-লীগ রেখে চলে আসবো।’ সাকিবের কথা বলার মধ্যে থাকা এই সাহস, দৃঢ়তা ও বিশ্বাস তাঁকে মুগ্ধ করেছে বলে নাছিম উল্লেখ করেন। তিনি আরও জানান, সাকিবের এই সাহসিকতা ও মনোবল আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মীকে উজ্জীবিত করবে এবং সাহস জোগাবে। কাউকে দাবিয়ে রাখা যাবে না উল্লেখ করে বাহাউদ্দিন নাছিম আশাবাদ ব্যক্ত করেন যে, ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা নিশ্চিত। এদিকে, দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকা সাকিব আল হাসান বর্তমানে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি তিনি নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল) তৃতীয় আসরে ‘পোখারা অ্যাভেঞ্জার্স’-এর হয়ে মাঠে নেমেছেন। এনপিএলের পাশাপাশি সাম্প্রতিক সময়ে তিনি লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) এবং মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতেও নিয়মিত খেলছেন। আওয়ামী লীগের মনোনয়নে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব। তবে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতার পালাবদলের পর এই তারকা দেশে ফিরতে পারেননি।

সর্বশেষ :

গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের   গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর   লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত   ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ   যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের   গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ   টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি   বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা   মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা