৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক


৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক
বেসরকারি ডাচ্‌–বাংলা ব্যাংক গ্রাহকদের জন্য নতুন ঋণ সুবিধা ঘোষণা করেছে। ব্যাংকটি এখন থেকে সাড়ে ৯ শতাংশ সুদে গাড়ি, বাড়ি ও ব্যক্তিগত ঋণ প্রদান করবে। একই সঙ্গে অন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের ব্যক্তিগত ও বাড়ির ঋণ (হোম লোন) ৮ দশমিক ৯৯ শতাংশ সুদে অধিগ্রহণ বা টেকওভার করার ঘোষণা দিয়েছে ব্যাংকটি। আজ বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে ব্যাংকটি এই বিশেষ সুবিধার কথা জানায়। বিজ্ঞাপন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সুবিধা গ্রহণের ক্ষেত্রে গ্রাহককে কোনো বাড়তি মাশুল দিতে হবে না। নতুন করে গাড়ি, বাড়ি কেনা বা ব্যক্তিগত ঋণ নিতে আগ্রহী গ্রাহকরা সাড়ে ৯ শতাংশ সুদে ঋণ সুবিধা পাবেন। ব্যাংকটির ভাষ্যমতে, গ্রাহকদের প্রয়োজনের কথা বিবেচনায় নিয়ে এই বিশেষ ঋণ সুবিধা চালু করা হয়েছে। এই সুবিধার আওতায় নতুন ঋণ গ্রহণকারী এবং অন্য ব্যাংক থেকে ঋণ স্থানান্তরকারী গ্রাহকদের সুদহার এক বছর বা ১২ মাস অপরিবর্তিত থাকবে। এই বিশেষ সুবিধা চলতি বছরের ১ নভেম্বর থেকে শুরু হয়ে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে যারা ঋণ গ্রহণ বা অন্য ব্যাংকের ঋণ স্থানান্তর করবেন, কেবল তারাই এই সুবিধা পাবেন। আগ্রহী গ্রাহকরা ডাচ্‌–বাংলা ব্যাংকের যেকোনো শাখা, উপশাখা, ফাস্ট ট্র্যাক ও এজেন্ট ব্যাংকিং আউটলেটে প্রাথমিক তথ্য জমা দিয়ে আবেদন করতে পারবেন। বর্তমানে কয়েকটি ব্যাংক ভালো গ্রাহক আকৃষ্ট করতে এমন উদ্যোগে যুক্ত হয়েছে। ভোক্তা ঋণ কার্যক্রমের সঙ্গে যুক্ত একাধিক ব্যাংক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এই প্রক্রিয়ায় ব্যাংকের কোনো লোকসান নেই। তাদের মতে, ব্যাংক খাতে বর্তমানে ঋণের চাহিদা কম থাকায় উদ্বৃত্ত তারল্য জমে গেছে। আমানতের সুদহার কমে যাওয়ায় এবং শিল্পঋণের চাহিদা কম থাকায় ব্যাংকগুলো অলস অর্থ বিনিয়োগের উপায় খুঁজছে। ভালো মানের গ্রাহকদের নিজেদের পোর্টফোলিওতে যুক্ত করার মাধ্যমে ব্যাংকগুলো মুনাফার পথ তৈরি করছে। ব্যাংক কর্মকর্তাদের ভাষ্যমতে, উচ্চ সুদের ভোক্তা ঋণ কম সুদে অধিগ্রহণ করা ব্যাংকের জন্য লাভজনক। কারণ, ব্যাংকগুলো কম সুদের আমানতের অর্থ এই খাতে বিনিয়োগ করবে। এতে আমানত ও ঋণের সুদের মধ্যে কয়েক শতাংশের ব্যবধান বজায় থাকবে। ফলে গ্রাহক সাশ্রয়ী সুদে ঋণ পাওয়ার পাশাপাশি ব্যাংকগুলোও অলস অর্থ খাটিয়ে মুনাফার সুযোগ পাবে।

সর্বশেষ :

গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের   গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর   লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত   ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ   যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের   গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ   টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি   বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা   মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা