ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩


ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। নিহত তিনজনই ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ’ নামের একটি সামাজিক সংগঠনের সদস্য বলে জানা গেছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার আড়কান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মাগুরা সদর উপজেলার মালিগ্রাম এলাকার মো. বশারত মোল্লার ছেলে মো. রাব্বি (২৫), আঠারোখাদা গ্রামের আবুজর মোহাম্মদ রুহুল্লার মেয়ে ঐশি আক্তার (২৪) এবং বারাশিয়া গ্রামের মো. হান্নান বিশ্বাসের ছেলে নুর মোহাম্মদ আকাশ (২১)। রাব্বি সংগঠনটির মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন। পুলিশের পক্ষ থেকে তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার বিকেলে ঢাকাগামী ‘কিংফিশার পরিবহনের’ একটি বাসের সঙ্গে মাগুরাগামী একটি অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়। এতে ঘটনস্থলেই তিনজন নিহত হন। দুর্ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। সংগঠনটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আরাফাত রহমান জানান, নিহতরা সবাই ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ’ সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। ফরিদপুরে সংগঠনটির একটি সভায় অংশগ্রহণ শেষে মাগুরায় ফিরছিলেন। ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ওসি আব্দুস সালাম বলেন, বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ :

বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প   বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের   lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস   জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি   প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা   তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য   জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড   অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন   ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন