শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি


শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
শিউলি ফুলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে ভক্তদের কাছ থেকেই ফুলের সঙ্গে তুলনা পেলেন ঢালিউড অভিনেত্রী পরীমনি। শরতের স্নিগ্ধতা মাখা এই ফুলের সন্ধানে বের হওয়ার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানাতেই অভিনেত্রীকে ঘিরে মেতে উঠেছেন তার অনুরাগীরা। সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পরীমনি লিখেছেন, ‘শিউলি ফুলের খোঁজে যাই…’। ছোট্ট এই বাক্যের সঙ্গে ফুল, পরী ও ভালোবাসার ইমোজিও জুড়ে দিয়েছেন তিনি। শরতের চেনা ফুলটিকে ঘিরে অভিনেত্রীর এমন ভালো লাগার প্রকাশ নজর কেড়েছে ভক্তদের। তবে পরীমনির পোস্টে শিউলি ফুলের খোঁজের চেয়ে বেশি আলোচনায় এসেছে তাকে নিয়ে ভক্তদের মিষ্টি মন্তব্য। অনেকেই প্রিয় অভিনেত্রীকে শিউলি ফুলের সঙ্গে তুলনা করেছেন। একজন মন্তব্য করেছেন, ‘সে জানেও না যে সেও একটা শিউলি ফুল।’ আরেকজন লিখেছেন, ‘কি দরকার? তুমি তো নিজেই শিউলিফুল।’ অন্য এক ভক্তের কথায়, ‘ফুল ফুলকে খুঁজে।’ শিউলি ফুলের প্রতি ভালো লাগা থেকে করা পরীমনির এই ছোট্ট পোস্টই ভক্তদের মন্তব্যে পেয়েছে অন্যরকম রূপ। শরতের ফুলের সৌন্দর্য আর প্রিয় তারকার প্রতি অনুরাগ মিলিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে এক মিষ্টি আবহ।

সর্বশেষ :

বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প   বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের   lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস   জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি   প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা   তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য   জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড   অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন   ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন