বিজেপির জোটে যোগ দিতেই ইউসুফ পাঠানকে জমি উপহার


বিজেপির জোটে যোগ দিতেই ইউসুফ পাঠানকে জমি উপহার
বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটে যোগ দেওয়ার কয়েক মাসের মধ্যেই ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার ও তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য ইউসুফ পাঠানকে জমি উপহার দেওয়া হচ্ছে। গুজরাটের বড়োদরায় দীর্ঘদিনের বিরোধপূর্ণ একটি জমির ৫০০ বর্গমিটার ইউসুফ পাঠানকে বিনা মূল্যে দেওয়ার প্রস্তাব করেছে রাজ্য সরকার। বাকি ৪৭৮ বর্গমিটার জমি বাজারদরের তুলনায় ৪৫ শতাংশ ছাড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, বড়োদরা পৌর কমিশনারের জমা দেওয়া প্রস্তাবটি আগামী ২৩ অক্টোবর বিজেপি-শাসিত পৌরসভার স্থায়ী কমিটিতে চূড়ান্ত অনুমোদনের জন্য তোলা হবে। তবে প্রস্তাবটি এখনো অনুমোদিত হয়নি। বড়োদরার তান্দালজা এলাকায় নিজের বাড়ির পাশে থাকা ৯৭৮ বর্গমিটার জমিটি কেনার জন্য ২০১২ সালে আবেদন করেছিলেন পাঠান। প্রথমে পৌরসভা সম্মতি দিলেও ২০১৪ সালে গুজরাট সরকার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। ২০২৪ সালে পশ্চিমবঙ্গের বহরমপুর থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে লোকসভায় নির্বাচিত হওয়ার পর পাঠানকে ওই জমিতে কথিত অবৈধ দখল সরানোর নোটিশ দেয় বড়োদরা পৌরসভা। এর বিরুদ্ধে তিনি গুজরাট হাইকোর্টের দ্বারস্থ হন। তবে আদালত রাজ্য সরকারের জমি বরাদ্দের আবেদন প্রত্যাখ্যানের সিদ্ধান্ত বহাল রাখেন। পরে ডিভিশন বেঞ্চে করা আবেদন এ বছরের আগস্টে প্রত্যাহার করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, তৃণমূল ছেড়ে এনডিএতে যোগ দেওয়া পাঠানের জমির দাবি এখন রাজ্য সরকারের নতুন প্রস্তাবের মাধ্যমে ফের সামনে এসেছে। রাজ্যের নগরোন্নয়ন ও নগর আবাসন দপ্তরের ২০২৪ সালের একটি প্রস্তাবের ভিত্তিতে নির্দিষ্ট শর্তে জমি বরাদ্দের কথা বলা হয়েছে। ইউসুফ পাঠানের জমি উপহার পাওয়ার সঙ্গে রাজনৈতিক অবস্থান পরিবর্তনের সরাসরি সম্পর্ক আছে বলে মনে করা হচ্ছে। ভারতের হয়ে ৭৯ ম্যাচ খেলা পাঠান ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন।

সর্বশেষ :

বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প   বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের   lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস   জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি   প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা   তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য   জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড   অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন   ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন