রোনালদোকে যে জরিমানা করা হলো, তা তার ৩০ সেকেন্ডের আয়!


রোনালদোকে যে জরিমানা করা হলো, তা তার ৩০ সেকেন্ডের আয়!
পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প ছেড়ে হঠাৎ বেরিয়ে যাওয়ার অপরাধে ক্রিস্টিয়ানো রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা ও ২১৫ পাউন্ডের (প্রায় ৩৫ হাজার টাকা) জরিমানা করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। সাধারণ কারো জন্য এই টাকাটা ফেলাফেলার না হলেও, রোনালদোর বিশাল আয়ের কাছে এটি যেন সমুদ্রের এক ফোঁটা জল! ফোর্বসের হিসাব অনুযায়ী এই মৌসুমে সিআর সেভেনের মোট আয় প্রায় ৩০০ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় প্রায় ৩,৭০৮ কোটি টাকা। তার প্রতি সেকেন্ডের উপার্জনের সঙ্গে এই জরিমানার তুলনা করলে হিসাবটা দাঁড়ায় এরকম: দৈনিক আয়: প্রায় ১০ কোটি ১৫ লাখ টাকা প্রতি মিনিটের আয়: প্রায়৭১,০০০ টাকা প্রতি সেকেন্ডের আয়: প্রায় ১,১৭৫ টাকা মোট জরিমানা: ২১৫ পাউন্ড (প্রায় ৩৫,০০০ টাকা) সহজ কথায়, পর্তুগিজ ফুটবল ফেডারেশন তাকে যে অঙ্কের জরিমানা ঠুকেছে, রোনালদোর অ্যাকাউন্টে সেই পরিমাণ অর্থ জমা হতে সময় লাগে ঠিক ৩০ সেকেন্ড! পর্তুগাল ফুটবল কর্তৃপক্ষ হয়তো ভেবেছিল তারকাকে বড় এক শাস্তির মুখোমুখি দাঁড় করাচ্ছে, কিন্তু রোনালদোর কাছে এই জরিমানা পরিশোধ করা মানে চায়ে এক চুমুক দেওয়ার চেয়েও কম সময়ের ব্যাপার!

সর্বশেষ :

বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প   বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের   lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস   জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি   প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা   তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য   জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড   অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন   ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন