বড় হারের পর জরিমানাও হলো বাংলাদেশের


বড় হারের পর জরিমানাও হলো বাংলাদেশের
ত্রিদেশীয় সিরিজের শুরুতে জিম্বাবুয়ের কাছে বড় ব্যবধানে হেরে এমনিতেই কোণঠাসা বাংলাদেশ দল। এই অবস্থার মাঝে মন্থর ওভাররেটের শাস্তিও পেল তাওহিদ হৃদয়রা। ধীরগতির ওভার রেটের কারণে বাংলাদেশকে ম্যাচ ফি-র ৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি এই শাস্তির কথা জানায়। আবু ধাবিতে গত শনিবারের ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে ১ ওভার কম বল করায় এই জরিমানা করেন আইসিসির ম্যাচ রেফারি ডেভিড গিলবার্ট। আইসিসির নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ওভার কম বল করার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফি-র ৫ শতাংশ করে জরিমানা করা হয়। বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয় নিজেদের ভুল স্বীকার করে নেন এবং শাস্তি মেনে নেন। ফলে কোনো শুনানির প্রয়োজন হয়নি। মাঠের দুই আম্পায়ার আল্লাহুদিয়েন পালেকের ও ইজাতুল্লাহ সাফি, তৃতীয় আম্পায়ার আহসান রাজা এবং চতুর্থ আম্পায়ার আহমেদ শাহ দুররানি এই অভিযোগ তুলেছিলেন। ওই ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হারে বাংলাদেশ। ২৭২ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩৩.৪ ওভারে ১৭২ রানে অলআউট হয় তাওহিদ হৃদয়ের দল।

সর্বশেষ :

বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প   বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের   lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস   জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি   প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা   তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য   জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড   অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন   ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন