যেসব খাবার হাড় মজবুত রাখে


যেসব খাবার হাড় মজবুত রাখে
বয়স বাড়লেই হাড়ে ব্যথা, হাঁটুতে জড়তা আসা, পেশি দুর্বল হয়ে যাওয়ার সমস্যা শুরু হয়ে যায়। কিন্তু চিকিৎসকরা বলছেন, এই সমস্যা অনেকটা নির্ভর করে প্রতিদিন কী খাওয়া হচ্ছে, তার উপর। হাড়, পেশি আর অস্থিসন্ধি ভালো রাখতে শুধু ব্যয়াম নয়, খাদ্যাভ্যাসও ভীষণ জরুরি। হাড়, পেশি আর অস্থিসন্ধিকে ভালো রাখতে আলাদা কোনও কঠিন ডায়েটের দরকার নেই। দরকার শুধু সচেতন ভাবে খাবার বেছে নেওয়া। যে ৫টি খাবার নিয়মিত খেলে দীর্ঘ দিন শরীর মজবুত থাকে- ১. ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার: হাড়ের ভিত গড়ে ওঠে ক্যালশিয়াম দিয়েই। দুধ, দই, ছানা বা পনির, চিজ়, সয়াজাতীয় খাবার আর বাদাম নিয়মিত খেলে হাড়ের ঘনত্ব ভাল থাকে, বয়সের সঙ্গে হাড় ক্ষয়ে যাওয়ার ঝুঁকিও কমে। ২. প্রোটিন সমৃদ্ধ খাবার: পেশির জোর বাড়াতে এবং অস্থিসন্ধির চারপাশের টিস্যু ঠিক রাখতে প্রোটিন একান্ত প্রয়োজন। ডাল, মাছ, ডিম, কাবলি ছোলা, পনির, টোফু কিংবা মুরগির মাংস শরীরকে প্রয়োজনীয় শক্তি দেয়। প্রোটিনের অভাবে পেশি শিথিল হয়ে পড়ে, ফলে অস্থিসন্ধিতে চাপ বাড়ে। প্রয়োজনে প্রোটিন পাউডারও খাওয়া যায়। ৩. ভিটামিন ডি সমৃদ্ধ খাবার: শুধু ক্যালশিয়ামে ভরপুর খাবার খেলেই হবে না, শরীরকে তা শোষণ করার সুযোগও দিতে হবে। সেই কাজটি করে ভিটামিন ডি। নিয়মিত সকালের রোদে কিছু ক্ষণ থাকলে শরীর নিজেই ভিটামিন ডি তৈরি করে। এতে হাড় আরও মজবুত হয়। তা ছাড়া ভিটামিন ডি-র ঘাটতি পূরণ করার জন্য কিছু খাবারও খাওয়া দরকার। ডিমের কুসুম, মাশরুম, ইত্যাদি। প্রয়োজনে ভিটামিন ডি-র সাপ্লিমেন্টও নিতে হতে পারে। ৪. প্রদাহনাশী খাবার: অস্থিসন্ধিতে ব্যথা বা আড়ষ্ট ভাব অনেক সময় শরীরের ভিতরের প্রদাহের কারণে তৈরি হয়। হলুদ, আদা, শাকসব্জি (পালংশাক, কেল, ব্রকোলি) আর রঙিন ফল (বেরি) এই প্রদাহ কমাতে সাহায্য করে। এতে অস্থিসন্ধি নমনীয় থাকে, সচল থাকাও সহজ হয়। ৫. স্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবার: সব চর্বি খারাপ নয়। কিছু ভালো চর্বি অস্থিসন্ধির স্বাস্থ্যের জন্য দরকার। নির্দিষ্ট কিছু বীজ (চিয়া বা তিসি), বাদাম আর তেলযুক্ত মাছ অস্থিসন্ধির শুষ্কতা কমায় এবং নমনীয়তা বাড়ায়। ওমেগা-৩ সাপ্লিমেন্টও নিতে হতে পারে চিকিৎসকের পরামর্শে। এগুলি প্রদাহ নাশ করে অস্থিসন্ধিকে সুরক্ষা দেয়।

সর্বশেষ :

বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প   বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের   lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস   জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি   প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা   তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য   জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড   অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন   ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন