চলন্ত ট্রেন থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ


চলন্ত ট্রেন থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ
কিশোরগঞ্জের ভৈরবে চলন্ত ট্রেন থেকে মেঘনা নদীতে পড়ে মোঃ তানভীর (২১) নামে ব্রাহ্মণবাড়িয়ার এক যুবক নিখোঁজ রয়েছেন। শুক্রবার (৩১ মে) বিকেলে এ ঘটনা ঘটে। সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে তার সন্ধান করতে পারেনি। নিখোঁজ তানভীর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার দেব গ্রামের মেরাজ মিয়ার ছেলে। শনিবার (১ জুন) সকাল সাড়ে ৬টা থেকে তারা আবার উদ্ধার অভিযানে নেমেছেন বলে জানিয়েছেন ভৈরব ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজিজুল হক রাজন ও নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। তানভীরকে উদ্ধার না করা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্টেশন অফিসার। জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দেবগ্রাম এলাকার মেরাজ মিয়ার ছেলে মোঃ তানভীরের শুক্রবার ভোর ৪টার বিমানে মালয়েশিয়ায় যাওয়ার কথা ছিল কিন্তু যাত্রাটি বাতিল হয়ে আগামী ৭ জুন যাত্রার পরবর্তী তারিখ ঠিক হয়। ফলে বাবাসহ তানভীর বিমানবন্দর স্টেশন থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে চড়ে বাড়ি ফিরছিলেন। ট্রেনটি বিকেল সাড়ে ৫টার দিকে ভৈরবের শহীদ হাবিলদার আব্দুল হালিম রেলসেতু অতিক্রম করার সময় তানভীর বাতাস খাওয়ার জন্য ট্রেনের দরজায় দাঁড়ানো ছিলেন। এক পর্যায়ে তিনি ট্রেন থেকে নদীতে পড়ে যান। পড়ার সময় তানভীর সেতুর লোহার কাঠামোতে মাথায় আঘাত পেয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তানভীর অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে বাবার সঙ্গে মুদির ব্যবসা করতেন। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ এনামুল হক গণমাধ্যমকে বলেন, গতকাল খবর পাওয়ার পরই আমরা আমাদের উদ্ধার অভিযান শুরু করি। দ্বিতীয় দিনের মতো আজকেও আমরা আমাদের উদ্ধার অভিযান পরিচালনা করছি। নদীতে পানি বাড়ছে অনেক স্রোত। ওপর থেকে ঝাঁপ দেওয়ার কারণে অনেক দূরে চলে যেতে পারে। আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে এবং হাওরের বিভিন্ন সাইটে সন্ধান করার চেষ্টা করছি।

সর্বশেষ :

বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প   বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের   lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস   জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি   প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা   তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য   জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড   অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন   ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন