পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে কৃষকের ৩ গরুর মৃত্যু


পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে কৃষকের ৩ গরুর মৃত্যু
পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে এক দরিদ্র কৃষকের তিনটি গরু মারা গেছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত ৩টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মাছুয়াখালী গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক হাওলাদারের তিনটি গরু মারা যায়। এ বিষয়ে দরিদ্র কৃষক আব্দুর রাজ্জাক হাওলাদার বলেন, অতিরিক্ত গরমের কারণে রাতে গরুগুলো মাঠে বেঁধে রেখেছিলাম। রাত তিনটার দিকে বজ্রপাতের কারণে গরুগুলো মারা গেছে। রাতে বুঝতে পারিনি, সকালে উঠে আমি দেখতে পেয়েছি। তিনি আরও বলেন, এতে আমার আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। এ দিকে চম্পাপুর ইউপির চেয়ারম্যান মো. মাহবুবুল আলম বাবুল মাস্টার জানান, খোঁজ নিয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ডিসি স্যারকে জানিয়েছি। দেখি পরবর্তীতে উনার জন্য কিছু করা যায় কিনা। উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) ডা. মো. জামাল উদ্দিন বলেন, আমি আপনার মাধ্যমে খবরটি জানলাম। আমার অফিস থেকে লোক পাঠিয়ে খবর নিচ্ছি। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ :

বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প   বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের   lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস   জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি   প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা   তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য   জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড   অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন   ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন