মিরপুরে আ.লীগ নেতার গুলিতে আহত ২, আটক ২


মিরপুরে আ.লীগ নেতার গুলিতে আহত ২, আটক ২
কুষ্টিয়ার মিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের গুলিতে দুজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আতাহার আলীসহ দুজনকে আটক করেছে পুলিশ। মিরপুর থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ জানান, মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামে শনিবার (১৩ এপ্রিল) রাত ৮টায় এ ঘটনা ঘটে। মিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাহার আলীর সঙ্গে তার মামাতো ভাই হাশেম কাজির সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ ছিলো। গত জাতীয় নির্বাচনে এরা দুজন দুইপক্ষে কাজ করেছেন। স্থানীয়রা জানান, এসব নিয়ে বিরোধে কথা কাটাকাটির এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন হাশেম কাজি (৪৮) ও ভ্যানচালক রেজাউল ইসলাম (৪০)। এরমধ্যে হাশেম কাজির অবস্থা গুরুতর। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়েছে। এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ জানান, আতাহার আলীসহ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তার লাইসেন্সকৃত অস্ত্র এখনো উদ্ধার করা যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ :

বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প   বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের   lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস   জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি   প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা   তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য   জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড   অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন   ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন