ঈশ্বরদীতে ট্রেন দুর্ঘটনা, ৩ জনকে বরখাস্ত


ঈশ্বরদীতে ট্রেন দুর্ঘটনা, ৩ জনকে বরখাস্ত
পাবনার ঈশ্বরদীতে মালবাহী ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৩ জনকে সাময়িক বরখাস্ত করেছে পাকশী বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ। বুধবার (২৭ মার্চ) ভোররাত ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের ব্যবস্থাপক শাহ সূফী নুর মোহাম্মদ। তিনি বলেন, ঈশ্বরদীর ট্রেন দুর্ঘটনায় অসতর্কতার জন্য প্রাথমিকভাবে এ ট্রেনের চালক, সহকারী চালক এবং অন-ডিউটি সহকারী স্টেশন মাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের থেকে লিখিত জবাব চাওয়া হবে। তিনি আরও বলেন, ঈশ্বরদী লোকোমোটিভ থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। আমরা প্রাথমিকভাবে রেলগেটের কারণে যে যানবাহন চলাচল বন্ধ রেখেছি সেটি ক্লিয়ার করার চেষ্টা করছি। কিছু লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো ৩-৪ ঘণ্টার মধ্যে মেরামত হয়ে যাবে। প্রসঙ্গত, মঙ্গলবার রাত পৌনে ১২টা থেকে পাবনার ঈশ্বরদীতে মালবাহী ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ঢাকা-খুলনা রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে অন্য রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনা তদন্ত করতে ৪ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

সর্বশেষ :

বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প   বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের   lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস   জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি   প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা   তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য   জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড   অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন   ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন