আ.লীগ নেতার গাড়িতে ককটেল হামলা


আ.লীগ নেতার গাড়িতে ককটেল হামলা
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুস সালামের গাড়িতে মুহুর্মুহু ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে দুজন আহত হয়েছেন। রোববার (২৪ মার্চ) রাত ১০টার দিকে সদর উপজেলার চৌধুরি মোড়ে এ ঘটনা ঘটে। রাতেই জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জানা গেছে, এ হামলায় আব্দুস সালাম প্রাণে বেঁচে গেলেও তার গাড়িচালক আব্দুর রহিম ও জেলা পরিষদের অ্যাকাউন্টস কর্মকর্তা মামুনুর রশিদ আহত হন। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাইভেটকারটিও। আহত গাড়িচালক আব্দুর রহিম জানান, রাজশাহীতে কাজ শেষে আমরা বাড়িতে ফিরছিলাম। চৌধুরী মোড়ে পৌঁছামাত্রই মহাসড়কের পাশ থেকে আমাদের গাড়ি লক্ষ করে দশটির অধিক ককটেল হামলা চালানো হয়। এতে গাড়ির গ্লাস ভেঙে আমি এবং মামুন স্যার আহত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, ককটেল হামলায় গাড়ির গ্লাস ভেদ করে ককটেলের স্প্রিন্টার মামুন ও তার ডান হাতে লেগে আহত হন। পরে মামুনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। হামলার শিকার আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম জানান, আমাদের হত্যা করতেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী ককটেল হামলা চালানো হয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষরাই হত্যা করতে এই হামলা ঘটিয়েছে।

সর্বশেষ :

বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প   বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের   lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস   জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি   প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা   তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য   জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড   অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন   ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন