তারাকান্দায় কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার, গ্রেফতার ৩


তারাকান্দায় কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার, গ্রেফতার ৩
ময়মনসিংহের তারাকান্দায় সাদেকুল ইসলাম (৫৫)নামের এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সাদেকুল ইসলাম কাকনী ইউনিয়নের কাকনী গ্রামের আরজ আলীর ছেলে। ঘটনাটি ঘটেছে উপজেলার কাকনী ইউনিয়নের কাকনী গ্রামে। মঙ্গলবার (৫ মার্চ)সকালে বাড়ীর পিছনের লিচু গাছ থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ।এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন -সাদেকুল ইসলামের বড়ভাই আনোয়ার হোসেন(৬০)এবং আনোয়ার হোসেনের দুই ছেলে দেলোয়ার হোসেন (৩০) ও মোঃ আজাদ মিয়া(২৫)। এ বিষয়ে কাকনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আঃ খালেক ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, সাদেকুল ইসলামের পিতা আরজ আলী একজন ধনী কৃষক এবং ৬ সন্তানের জনক। সাদেকুলের বড়ভাই আনোয়ার ও মুসা মিয়া তাদের পিতা আরজ আলীর কাছ থেকে কৌশলে একশত পাঁচ কাঠা জমি লিখে নেয়। সাদেকুল ইসলাম অপরাপর চার ভাইকে সাথে নিয়ে এর বিরোধিতা করে।বিষয়টি নিয়ে একাধিকবার গ্রাম্য শালিস করেও আনোয়ার ও মুসা মিয়ার অসহযোগীতার কারণে বিষয়টি মীমাংসা করা সম্ভব হয়নি।এক পর্যায়ে ২৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) পারিবারিক বিরোধের এক পর্যায়ে সাদেকুলের দায়ের আঘাতে আহত হন মুসা মিয়া।এই ঘটনায় ৪ মার্চ (সোমবার)থানায় মুসা মিয়া বাদী হয়ে সাদেকুলকে আসামী করে (মামলা নং -৬)দায়ের করেন। এরপরই ৫ মার্চ(মঙ্গলবার )সকালে নিজ বাড়ীর পিছনের লিচু গাছ থেকে ঝুলন্ত অবস্থায় সাদেকুল ইসলামের লাশটি উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানা অফিসার ইনচার্জ মোঃ ওয়াজেদ আলী জানান,এলাকাসীর সংবাদের ভিত্তিতে নিজ বাড়ীর লিচু গাছ থেকে ঝুলন্ত অবস্থায় সাদেকুলের লাশটি স্বশরীরে উপস্থিত থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।আইনগত সকল প্রক্রিয়া চলমান রয়েছে।পূর্বে জমিজমা নিয়ে সাদেকুলের সাথে তার ভাইদের বিরোধের তথ্য রয়েছে।

সর্বশেষ :

বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প   বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের   lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস   জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি   প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা   তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য   জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড   অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন   ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন