কুয়াকাটায় ন্যাশনাল লাইফের ৫ কোটি টাকার বীমা দাবি পরিশোধ


কুয়াকাটায় ন্যাশনাল লাইফের  ৫ কোটি টাকার বীমা দাবি পরিশোধ
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড কুয়াকাটায় ৫ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে এ উপলক্ষে কুয়াকাটা পর্যটন হলিডে হোমসের মাঠে কর্মী সম্মেলন, বীমা দাবি পরিশোধ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন গ্রাহকদের মাঝে বীমা দাবির চেক হস্তান্তর করেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে কাজিম উদ্দিন বলেন, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স যথাসময়ে গ্রাহকদের দাবি পরিশোধ করেন। তাই ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের প্রতি মানুষের আস্থা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স দক্ষিণ এশিয়ার মধ্যে শ্রেষ্ঠ বীমা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে। অনুষ্ঠানে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বরিশাল বিভাগীয় প্রধান মোরশেদুল আলম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. খসরু চৌধুরী, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কাসেম। এছাড়া বীমা কোম্পানিটি কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের বক্তারা বলেন, গ্রাহক সেবা আর আন্তরিকতার কারণে দেশের প্রথম শ্রেণির বীমা কোম্পানিতে পরিণত হয়েছে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি।

সর্বশেষ :

বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প   বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের   lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস   জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি   প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা   তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য   জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড   অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন   ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন