টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর মাদরাসা শিক্ষকের লাশ উদ্ধার


টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর মাদরাসা শিক্ষকের লাশ উদ্ধার
টাঙ্গাইলের ভূঞা-পুরে নিখোঁজের একদিন পর মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় আব্দুল হক মিয়া (৫৬) নামের এক মাদরাসা শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া গ্রামের একটি বাড়ির উঠান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করেছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে তাদের নাম পরিচয় গোপন রাখা হয়েছে। নিহত আব্দুল হক মিয়া ওই এলাকার পলশিয়া দাখিল মাদরাসার শিক্ষক। ভূঞাপুর থানার ওসি মো. আহসান উল্লাহ বলেন, বৃহস্পতিবার বিকেলে আব্দুল হক মিয়া বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন। পরে শুক্রবার বিকেলে তার স্ত্রী সন্দেভাজন কয়েকজনের নাম উল্লেখ করে মোবাইল ফোনে পুলিশকে কিছু তথ্য দেন। সেই তথ্যের ভিত্তিতে একই এলাকার কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে ওই এলাকার একটি বাড়ির উঠানে পুঁতে রাখা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এসময় তিনজকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় ভূঞাপুর থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সর্বশেষ :

বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প   বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের   lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস   জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি   প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা   তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য   জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড   অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন   ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন