যশোরে পরকীয়ার জেরে বন্ধুর হাতে যুবক খুন


যশোরে পরকীয়ার জেরে বন্ধুর হাতে যুবক খুন
যশোরের ঝিকরগাছায় পরকীয়ার জেরে বন্ধুর হাতে তৌফিক হোসান (২৭) নামে এক যুবক খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা কাটাখাল জামতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তৌফিক ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর এলাকার শাহাদাত হোসেনের ছেলে। নিহতের পরিবার বলছে, তৌফিকের সঙ্গে কারো কোনো বিরোধ নেই। নিহতের বাবা শাহাদাত জানান, আফিল এগ্রোর মুরগি খামারে কাজ করতেন তৌফিক হোসেন। শনিবার সকালে তিনি খামারে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে কাটাখাল জামতলা এলাকায় গেলে দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাতে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে ঝিকরগাছা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। এরপর যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা, তারা জানাতে পারেননি। এদিকে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, পরকীয়ার জেরে বন্ধু বাবুরের হাতে তৌফিক খুন হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যায় জড়িতদের আটকে অভিযান শুরু হয়েছে।

সর্বশেষ :

হারিয়েছ   হারিয়েছ ইসরায়েল নির্বাচনে ভোট চুরির অভিযোগ আনল নেতানিয়াহুর দল   ইসরায়েল নির্বাচনে ভোট চুরির অভিযোগ আনল নেতানিয়াহুর দল বিএনপির এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ: ঠিকাদারকে মামলা দিয়ে হয়রানি, সেতু নির্মাণ বন্ধ   বিএনপির এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ: ঠিকাদারকে মামলা দিয়ে হয়রানি, সেতু নির্মাণ বন্ধ রাষ্ট্রপতি ফখরুলের ভাইয়ের প্রতিষ্ঠানের ২২ কোটি টাকা মওকুফ খেলাপি ঋণের ভারে ধুঁকতে থাকা জনতা ব্যাংকের   রাষ্ট্রপতি ফখরুলের ভাইয়ের প্রতিষ্ঠানের ২২ কোটি টাকা মওকুফ খেলাপি ঋণের ভারে ধুঁকতে থাকা জনতা ব্যাংকের ৩ মাসে রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা, এক বছরে আদায় কমল সাড়ে ৫ হাজার কোটি টাকা   ৩ মাসে রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা, এক বছরে আদায় কমল সাড়ে ৫ হাজার কোটি টাকা ২০ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, রাষ্ট্রীয় ক্ষতি আড়াই হাজার কোটি টাকা   ২০ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, রাষ্ট্রীয় ক্ষতি আড়াই হাজার কোটি টাকা ঋণ করে বেতন দিতে হচ্ছে প্রজাতন্ত্রের কর্মচারীদের: আরও ৫ হাজার কোটি টাকা ঋণ সরকারের   ঋণ করে বেতন দিতে হচ্ছে প্রজাতন্ত্রের কর্মচারীদের: আরও ৫ হাজার কোটি টাকা ঋণ সরকারের বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প   বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প