মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কলেজের সামনে ঘুরছিল ১২ ফুট লম্বা অজগর


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কলেজের সামনে ঘুরছিল ১২ ফুট লম্বা অজগর
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। শনিবার (১৩ জানুয়ারি) রাতে অজগরটিকে লাউয়াছড়া বনে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানায় বন বিভাগ। এর আগে, শনিবার বিকেলে শ্রীমঙ্গল শহরতলীর মৌলভীবাজার সড়কের রেসিডেন্সিডিয়াল মডেল স্কুল এন্ড কলেজের সামনের সড়কে একটি অজগর সাপ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেয়। খবর পেয়ে সংস্থাটির পরিচালক স্বপন দেব সজল সাপটিকে উদ্ধার করেন। সজল দেব বলেন, অজগরটি খাবারের সন্ধানে বন থেকে লোকালয়ে চলে এসেছিল। স্থানীয়দের কাছে খবর পেয়ে সাপটি উদ্ধার করি। পরে বন বিভাগের লোকজন সাপটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করেন। শ্রীমঙ্গলের বন রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, সম্পূর্ণ সুস্থ অবস্থায় অজগর সাপটি উদ্ধার করা হয়েছে। এটির দৈর্ঘ্যে ১২ ফুট এবং ওজন ১৫ কেজি। উদ্ধার হওয়া অজগরটিকে শনিবার রাতে লাউয়াছড়া বনে ছেড়ে দেওয়া হয়েছে।

সর্বশেষ :

বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প   বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের   lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস   জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি   প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা   তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য   জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড   অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন   ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন