পুত্রবধুর চার্জার লাইটের আঘাতে শাশুড়ি খুন


পুত্রবধুর চার্জার লাইটের আঘাতে শাশুড়ি খুন
মানিকগঞ্জের সিংগাইরে ছেলের বউয়ের চার্জার লাইটের আঘাতে তহুরা বেগম(৪৫)নামে এক শাশুড়ি খুনের ঘটনা ঘটেছে।এ ঘটনার সাথে জড়িত সন্দেহে ছেলের বউকে আটক করেছে পুলিশ। বুধবার ১০ জানুয়ারি ভোরাতে সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নের ছোট বরুন্ডী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তহুরা বেগমের লাশ পুলিশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। সিঙ্গাইর থানার উপ পরিদর্শক (এস আই) এনামুল হক বলেন,পারিবারিক কলহের জের ধরে বুধবার রাতে তার প্রবাসী ছেলের বউ আইরিন আক্তার (২৫) চার্জার লাইট দিয়ে শাশুড়ির মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলে মারা যান তহুরা বেগম। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে তার ছেলের বউকে আটক করে পুলিশে হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ :

বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প   বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের   lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস   জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি   প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা   তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য   জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড   অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন   ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন