হিলিতে দাম কমলো সব ধরনের পেঁয়াজের


হিলিতে দাম কমলো সব ধরনের পেঁয়াজের
একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে সব ধরনের পেঁয়াজের দাম। কেজি প্রতি প্রকারভেদে কমেছে ২০ টাকা। বর্তমানে ভারতীয় পেঁয়াজ ১৬০ টাকায়, দেশি মুড়িকাটা পেঁয়াজ ১২০ টাকায় এবং দেশি শুকনো পেঁয়াজ ১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। ভারত থেকে পেঁয়াজ আমদানি হবে এমন সংবাদে দেশি পেঁয়াজের দাম কমেছে বলে জানিয়েছেন খুচরা ব্যবসায়ীরা। কেজি প্রতি ১২০ টাকা বৃদ্ধি করে মাত্র ২০ টাকা কমানোয় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। সোমবার (১১ ডিসেম্বার) সকালে হিলি বাজার ঘুরে এসব তথ্য পাওয়া গেছে। হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা একজন ক্রেতা বলেন, দেশের পেঁয়াজ ব্যবসায়ীরা সাধারণ মানুষকে নিয়ে তামাশা করছে। কেজি প্রতি ১০০ থেকে ১৫০ টাকা বৃদ্ধি করে মাত্র ২০ টাকা কমিয়ে তামাশা করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে যদি নিয়মিত বাজার মনিটরিং করা হতো তাহলে অসাধু ব্যবসায়ীরা দাম বৃদ্ধির সাহস পেতো না। হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল মাহমুদ বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি হতে পারে এমন সংবাদে দেশের বিভিন্ন মোকামে কমেছে দেশি পেঁয়াজের দাম। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। তবে আগের থেকে ক্রেতা অনেক কম। উল্লেখ্য, সম্প্রতি ভারত সরকার ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে।

সর্বশেষ :

বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প   বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের   lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস   জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি   প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা   তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য   জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড   অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন   ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন