নোয়াখালীতে দুই মাদক সেবীর কারাদন্ড


নোয়াখালীতে দুই মাদক সেবীর কারাদন্ড
নোয়াখালীর সদর উপজেলায় দুই মাদক সেবীকে দশ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের একশত টাকা জরিমানা করা হয়। অনাদায়ে এক দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। দন্ডপ্রাপ্ত আবুল হোসেন (৬১) সদর উপজেলার ধর্মপুর গ্রামের সেকান্দার মিয়ার ছেলে ও মো.মোহন (২৬) নোয়াখালী পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের মৃত সিরাজ মিয়ার ছেলে। শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.বায়েজীদ বিন আখন্দ ও এ দণ্ডাদেশ দেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো.আব্দুল হামিদের নেতৃত্বে সদর উপজেলার ধর্মপুর গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ মাদক সেবী আবুল হোসেন ও মোহনকে (২৬) আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও একশত টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হয়। অনাদায়ে এক দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সর্বশেষ :

বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প   বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের   lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস   জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি   প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা   তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য   জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড   অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন   ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন