সিরাজগঞ্জ বেলকুচিতে মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, ১০ হাজার টাকায় রফাদফা


সিরাজগঞ্জ বেলকুচিতে মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, ১০ হাজার টাকায় রফাদফা
সিরাজগঞ্জের বেলকুচিতে মানষিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে নাজমুল শেখ (২০) এর বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে উপজেলার দৌলতপুর ইউনিয়নের আজুগড়া জামতৈল এলাকায় এ ঘটনা ঘটে। ধর্ষক ঐ গ্রামের নুর-আলম শেখের ছেলে। এ ঘটনায় গ্রাম্য সালিশের আশ্বাস দিয়ে তিন দিন পর নাজমুলকে চড় থাপ্পর ও ১০ হাজার টাকা জরিমান ধরে রফাদফা করে দিয়েছেন স্থানীয় মাতব্বররা। মানসিক প্রতিবন্ধী শিশুটির মা জানান, গত মঙ্গলবার দুপুরে আমার মেয়ে বাড়ির পাশে খেলা করছিল। এ সময় প্রতিবেশী নাজমুল কৌশলে আমার মেয়েকে নিজ বাড়িতে নিয়ে মুখে গামছা বেঁধে ধর্ষণ করে। পরে মেয়ে বাড়িতে এসে ধর্ষণের বিস্তারিত বর্ণনা দেয় আমার নিকট। এ ঘটনার পর স্থানীয় কিছু মাতব্বর উপযুক্ত বিচারের আশ্বাস দিয়ে এ ব্যাপারে মুখ খুলতে ও আইনের আশ্রয় নিতে নিষেধ করেন। তবে ঘটনার তিন দিন অতিবাহিত হলেও বিচার করতে তালবাহানা করে স্থানীয় মাতব্বররা। পরে বিভিন্ন চাপে শুক্রবার সকালে স্থানীয় সাবেক ইউপি সদস্য আলমাছ সরকারে তত্বাবধানে আজুগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সালিশি বৈঠক করেন। ঐ সালিশি বৈঠকে ধর্ষক নাজমুলকে চড় থাপ্পর ও ১০ হাজার টাকা জরিমানা ধরে ঘটনাটি রফাদফা করেন।\' শিশুটির মা আরও বলেন, ওই ছেলে এর আগেও আমার মেয়ের সাথে এ ধরনের কাজ করেছেন। কিন্তু গ্রামের মাতবরের কারণে সঠিক বিচার পেলাম না। এব্যাপারে সাবেক ইউপি সদস্য আলমাছ আলীর নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান, প্রতিবন্ধী শিশু ধর্ষণের ব্যাপারটি মীমাংসা করে দেয়া হয়েছে। তবে কি মীমাংসা হয়েছে? সে বিষয়ে তিনি এড়িয়ে যান। এ ব্যাপারে বেলকুচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি\') আনিছুর রহমান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ :

বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প   বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের   lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস   জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি   প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা   তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য   জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড   অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন   ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন