সুনামগঞ্জে ট্রাক্টর ও সিএনজি সংঘর্ষে, নিহত ১, আহত ২


সুনামগঞ্জে ট্রাক্টর ও সিএনজি সংঘর্ষে, নিহত ১, আহত ২
সুনামগঞ্জ পৌর শহরের হাছননগরে ট্রাক্টর ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজির এক যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অটোরিকশায় থাকা অপর দু’জন । সোমবার (২২ এপ্রিল) রাত ৯টার দিকে শহরের নতুন হাছননগর ভুবির পয়েন্টে এক দুর্ঘটনা ঘটে। নিহতের নাম সুরেশ রবি দাস (৪০)। তিনি ওয়েজখালী এলাকার বাসিন্দা। আহতরা হলেন, শহরের হাছননগর এলাকার সিএনজি চালক জীবন মিয়া (২০), শহরতলীর ইব্রাহিমপুর গ্রামের কৃষ্ণ রবি দাস (৩২)। ঘটনার প্রত‍্যক্ষদর্শীরা জানান, ট্রাক্টরটি ভবন নির্মাণের মালপত্র নিয়ে বেপরোয়া গতিতে চলছিল। এ সময় শহরতলীর বুড়িস্থল থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে শহরে ফিরছিল। পথে শহরের নতুন হাছননগরের ভুবির পয়েন্টে আসলে মুখোমুখি সংঘর্ষের এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন মারা যান এবং আহত হন আরও দু’জন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। এ ছাড়াও দুর্ঘটনাকবলিত ট্রাক্টর ও সিএনজি চালিত অটোরিকশাটি জব্দ করে পুলিশ। এ সময় চালকদের আটক করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি খালেদ চৌধুরী। তিনি বলেন, শহরের ভুবির পয়েন্টে ট্রাক্টর ও সিএনজির সংঘর্ষে একজন নিহত ও দু’জন আহত হয়েছেন। নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক্টর ও সিএনজি জব্দ করা হয়েছে এবং দু’জন চালককে আটক করা হয়েছে।

সর্বশেষ :

বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প   বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের   lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস   জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি   প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা   তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য   জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড   অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন   ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন