রাত ১২টা ১ মিনিটে মেসেজ, স্ব-স্ব কেন্দ্রে ৬০% ভোট নিয়ে ফেলেন


রাত ১২টা ১ মিনিটে মেসেজ, স্ব-স্ব কেন্দ্রে ৬০% ভোট নিয়ে ফেলেন
কক্সবাজারের মহেশখালীতে এক দায়িত্বশীল আওয়ামী লীগ নেতা গত ২০১৮ সালের নির্বাচনের আগের রাত ১২টা ১ মিনিটে উপর থেকে আসা ক্ষুদে বার্তার পরই মধ্যরাতেই ৬০ শতাংশ ভোট মেরে দেয়া হয়েছে বলে প্রকাশ্য জনসভায় মন্তব্য করেছেন। গত সোমবার সন্ধ্যায় কুতুবদিয়া-মহেশখালী আসনে বিএনএম মনোনীত নোঙর মার্কার সদস্য প্রার্থী মুহাম্মদ শরীফ বাদশার নির্বাচনী পথসভায় গিয়ে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতা আজিজুল হক নৌকা প্রতীকের প্রার্থী আশেক উল্লাহ রফিককে উদ্দেশ্য করে এসব কথা বলেন। আজিজুল হক মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। এছাড়া তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফার ছোট ভাই। সিরাজুল মোস্তাফা ২০১৮ সালের সেই নির্বাচনের সময় কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। গত সোমবার নোঙর মার্কার সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ শরীফ বাদশার প্রচারণায় গিয়ে আজিজুল হক বলেন, আমি আজকে বুকে হাত দিয়ে আপনাদের সামনে কসম করে বলি। আমি আজ বাধ্য হয়ে নৌকার এগিনেস্টে ভোট নিতে এসেছি। আমাদের এখন অনেক ব্যথা। নৌকার প্রার্থী আশেক উল্লাহ রফিককে উদ্দেশ্য করে উপজেলা আওয়ামী লীগের এই সহ-সভাপতি বলেন, আপনি যে বার প্রথম এমপি নির্বাচিত হয়েছেন, তখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছেন। আপনাকে ভোট দেয়া লাগে নাই। এর পরবর্তীতে যে বার আপনি এমপি নির্বাচিত হয়েছেন, তখন ঠিক রাত ১২টা ১ মিনিটে আমাদের কাছে মেসেজ আসে, স্ব স্ব কেন্দ্রে আপনারা ৬০% ভোট নিয়ে ফেলেন। অর্থাৎ শতকরা ৬০ ভোট নিয়ে ফেলেন। যেন আ.লীগের বিজয় নিশ্চিত হয়। আজিজুল হক বলেন, তখন দিনের বেলায় আরো ৪০% ভোট থাকে। তবে সেই ৪০% ভোট যদি বিএনপির বাক্সেও চলে যেতো, এরা কখনও নির্বাচিত হতে পারতো না। আপনি ওই বছর রাতে ১২টা ১ মিনিটের ভোটে সেভাবে নির্বাচিত হয়েছেন। এদিকে গত সোমবারের দেয়া বক্তব্য নিয়ে মন্তব্য জানতে আওয়ামী লীগ নেতা আজিজুল হককে ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি। এরপর মোবাইলে বিস্তারিত জানিয়ে মেসেজ দেয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। প্রসঙ্গত, কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে ২০১৮ সালের নির্বাচনে ২ লাখ ৩০ হাজার ৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আশেক উল্লাহ রফিক। তার নিকটতম প্রার্থী ধানের শীষ প্রতীকের আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ সেসময় পেয়েছিলেন ১১ হাজার ৭৮৯ ভোট।

সর্বশেষ :

বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প   বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের   lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস   জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি   প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা   তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য   জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড   অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন   ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন