রাজধানীর মিরপুরে যুবককে কুপিয়ে হত্যা


রাজধানীর মিরপুরে যুবককে কুপিয়ে হত্যা
রাজধানীর মিরপুরে আল আমিন (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (১০ মার্চ) মিরপুর মুক্তবাংলা মার্কেটের সামনে সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রাজমিস্ত্রী আল আমিন বরগুনার বেতাগী উপজেলার কালকা বাড়ি গ্রামের বাসিন্দা। তার সহকারী হৃদয় মিয়া জানান, এক মেয়ে ও অন্তঃসত্ত্বা স্ত্রী হিরাকে নিয়ে মিরপুর-১ নম্বরের গোদারাঘাট এলাকায় থাকতেন আল আমিন। শনিবার সকালে মিরপুর-১ নম্বরের মুক্তবাংলা মার্কেটের সামনের রাস্তায় আমরা কাজে যাওয়ার জন্য বসে ছিলাম। এরপর আমি একটা কাজের জন্য সামনের দিকে যায়। ফিরে এসে দেখি, আল আমিন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বাবা আবুল হোসেন জানান, সকালে কাজের জন্য আমার ছেলে বের হয়। এরপর জানতে পারি, তাকে কোদাল দিয়ে কুপিয়ে খুন করেছে তারই এক সহকর্মী। শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান জানান, ঘটনাস্থল থেকে জানতে পেরেছি আল আমিনের সহকর্মী তাকে কোদাল দিয়ে কুপিয়ে খুন করেছেন। বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে।

সর্বশেষ :

বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প   বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের   lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস   জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি   প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা   তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য   জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড   অভিষেকের ৩৫ বলের সেঞ্চুরি, পাওয়ারপ্লেতে ভারতের বিশ্বরেকর্ড ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন   ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন